Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

পশ্চিমবঙ্গ

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কুরুচিকর পোস্ট সিপিআইএমের

শিবনাথ দাস : সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। দলের রাজ্য শাখার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে রাজ্যের সাংবিধানিক প্রধানের উদ্দেশে ব্যবহৃত অত্যন্ত অশালীন ও অপমানজনক ভাষার জেরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। বিতর্ক সৃষ্টি হলেও দীর্ঘ সময় পর্যন্ত দলীয় পেজ থেকে ওই পোস্টটি সরানো হয়নি, যা আগুনে আরও ঘি ঢেলেছে। এই ঘটনায় রাজনৈতিক শালীনতা, রুচি ও সুস্থ সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে শাসক-বিরোধী সব পক্ষই।ঘটনার…

অভিষেককে ‘অ্যালোপ্যাথি ওষুধ’ দেওয়ার হুঁশিয়ারি অর্জুনের

শিবনাথ দাস : জন্মদিনের মাঝরাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ ও বিশৃঙ্খলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র পারদ চড়ল। শুক্রবার গভীর রাতে ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় জমার পর উল্টো দিক থেকে ওঠে ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিষেক নিজে। রাত দুটো থেকে ভোর সাড়ে ছ’টা পর্যন্ত দীর্ঘ সময় তিনি বাড়ির বাইরে অবস্থান করেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অভিষেককে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন…

অভিষেককে খুনের চক্রান্ত খারিজ করে দিলীপের তোপ, কার অত সময় আছে

শিবনাথ দাস - মধ্যরাতে পথ আটকে জন্মদিন পালনকে ঘিরে কালীঘাটে দফায় দফায় ধুন্ধুমার কাণ্ড বেধে উঠল তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি নেতৃত্বের দিকে আঙুল তুলে অভিযোগ করেছেন, তাঁকে খুনের গভীর চক্রান্ত চলছে। যদিও এই দাবিকে সপাটে উড়িয়ে দিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের শ্লেষপূর্ণ মন্তব্য, কারও হাতে এত সময় নেই।শুক্রবার মধ্যরাতে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট এলাকা। মূল রাস্তা আটকে জমায়েত ও উৎসব পালন…

বুলডোজার চালালে ধরনায় বসব, পুলিশকে হুঁশিয়ারি মমতার

শিবনাথ দাস : কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অস্থায়ী কাঠামো ভাঙার উদ্যোগ ঘিরে শনিবার চরম উত্তেজনা ছড়াল। পুলিশি তৎপরতার বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, ওই জায়গায় বুলডোজার চালানো হলে তিনি রাস্তাতেই ধরনায় বসবেন। প্রয়োজনে কালীঘাট মন্দির পর্যন্ত সেই আন্দোলন প্রসারিত হবে। পাশাপাশি তাঁর তীব্র বার্তা, তাঁদের আটকে রাখতে যদি পঞ্চাশ হাজার বন্দির জেলখানাও তৈরি করা হয়, তবে সেই সংশোধনাগারকেই তৃণমূল…

কালীপুজোয় ঝাঁটা, অলক্ষ্মী বিদায়, লক্ষ্মী আগমনের এক প্রাচীন লোকাচার

ঘরের অশুভ শক্তি দূর করা থেকে সংসারে সমৃদ্ধির কামনা,কালীপুজোর রাতে ঝাঁটাকে ঘিরে বাংলার লোকবিশ্বাসে লুকিয়ে রয়েছে নানা কাহিনি ও ঐতিহ্য। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।  পামেলা ঘোষ- কালীপুজো মানেই প্রদীপের আলো, অমাবস্যার অন্ধকার, শ্যামাসংগীত আর দেবী কালীর আরাধনা। কিন্তু এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু লোকাচার, যা আপাতদৃষ্টিতে সাধারণ হলেও তার ভিতরে লুকিয়ে আছে গভীর বিশ্বাস। তেমনই একটি উপকরণ হল—ঝাঁটা! যে ঝাঁটা দিয়ে প্রতিদিন ঘর পরিষ্কার করা হয়, কালীপুজো ও দীপাবলির লোকাচারে সেই ঝাঁটাই হয়ে ওঠে অলক্ষ্মী বিদায়ের প্রতীক, সংসারে…

অভিষেকের বাড়ির সামনে গভীর রাতে সংঘর্ষ, উত্তপ্ত কালীঘাটে ১৬৩ ধারা জারি

ওয়েব ডেস্ক : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে গভীর রাতে সংঘর্ষের ঘটনায় শনিবার নতুন করে উত্তেজনা ছড়াল। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় বচসা, ধস্তাধস্তি ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।অভিযোগ, রাত প্রায় ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।…

রাতের অন্ধকারে কালীঘাটে তাণ্ডবের অভিযোগ, অভিষেকের নিশানায় বিজেপি ও পুলিশ

শ্রীতমা ব্যানার্জী : রাতের অন্ধকারে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। আজ ভোররাতে কলকাতার কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন অভিষেক। তাঁর দাবি, রাত ২টো নাগাদ বিজেপির দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায়। আর সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল কলকাতা পুলিশ।শনিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে গোটা ঘটনার কথা সামনে আনেন অভিষেক। তাঁর অভিযোগ, গত দু'দিন ধরে তাঁর বাড়ি ও…

একই ফ্ল্যাট দুই ক্রেতাকে বিক্রি, ছ’বছরের লড়াইয়ে জয় দুই ভাইয়ের

দেবদারু বাচস্পতি - একই ফ্ল্যাটের চুক্তি দু’জনের সঙ্গে! ছ’বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তি পেলেন হাওড়ার দুই ভাই। ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম দেওয়া ৫.৭৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার পাশাপাশি এক লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মামলার খরচ বাবদ আরও পাঁচ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিল হাওড়া জেলা ক্রেতা সুরক্ষা কমিশন।ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১০ নভেম্বর। অভিযোগ, ৬৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য নির্মাণ সংস্থার সঙ্গে চুক্তি করেন দুই ভাই। ফ্ল্যাটটির দাম ধার্য হয়েছিল ১০.৪ লক্ষ টাকা। চুক্তি অনুযায়ী, ২০২১ সালের এপ্রিলের মধ্যে ফ্ল্যাটের দখল…

হাসপাতালের দরজায় ঠাঁই হল না, শেষমেশ হাসপাতাল চত্বরের আশ্রয়কেন্দ্রেই সন্তানের জন্ম আদিবাসী মহিলার

সুমিত ঘোষ (মালদা):চিকিৎসার আশায় হাসপাতালের দরজায় এসেছিলেন অন্তঃসত্ত্বা মহিলা। সঙ্গে ছিল প্রসব যন্ত্রণা। কিন্তু অভিযোগ, হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি তাঁকে। শেষ পর্যন্ত হাসপাতাল চত্বরেরই একটি আশ্রয়কেন্দ্রে বিনা চিকিৎসায় সন্তানের জন্ম দিতে হল এক আদিবাসী মহিলাকে। সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে ফের উঠল গুরুতর প্রশ্ন।ঘটনাটি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। মহিলার নাম শ্রাবন্তী টুডু। বৃহস্পতিবার গভীর রাতে, আনুমানিক আড়াইটে নাগাদ হাসপাতালের চত্বরে থাকা আত্মীয়দের জন্য নির্দিষ্ট ‘রাত্রি নিবাস’-এর দোতলায় নয়, প্রথম তলাতেই সন্তানের জন্ম…

ভোটের ময়দানে নামার আগেই আইনি লড়াই, থমকে গেল কলকাতা পুরসভার নির্বাচনী ঘড়ি

শ্রীতমা ব্যানার্জী : কলকাতা পুরসভার নির্বাচন ঘিরে ফের তৈরি হল আইনি জটিলতা। পুরভোটের দিনক্ষণ ঘোষণার আগেই আদালতের নির্দেশে থমকে গেল নির্বাচনী প্রস্তুতি। আগামী ৬ নভেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য সরকার। বুধবার এমনই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে কলকাতার পুরভোট ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা।কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। এতদিন কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ছিল ১৪৪। সেই…

সিঙ্গুরের স্মৃতি মুছে শ্যামাপ্রসাদের প্রবেশ, বদলে যাচ্ছে বাংলার স্কুলের ইতিহাস

শ্রীতমা ব্যানার্জী :বাংলার স্কুলপাঠ্যে বড়সড় পরিবর্তনের পথে রাজ্য সরকার। এবার থেকে স্কুলের পাঠ্যবইয়ে জায়গা পেতে চলেছে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান। অন্যদিকে, অষ্টম শ্রেণির ইতিহাসের বই থেকে বাদ পড়ছে সিঙ্গুরের জমি আন্দোলনের অধ্যায়। বুধবার শিক্ষামন্ত্রী দীপক বর্মন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নতুন পাঠ্যক্রমে বাংলার ইতিহাস এবং রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পাঠ্যক্রম সংশোধনের দায়িত্বে থাকা কমিটি ইতিমধ্যেই তাদের কাজ…

চালের ব্যবসার আড়ালে হাওয়ালা সাম্রাজ্য? কলকাতা-সহ ৪ জেলায় ইডির হানা

শ্রীতমা ব্যানার্জী : সকাল হতেই ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে কলকাতা-সহ রাজ্যের চারটি জেলায় একযোগে তল্লাশি অভিযান শুরু করলেন ইডি আধিকারিকরা। একটি চাল ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের সন্দেহ থেকেই এই অভিযান বলে জানা যাচ্ছে।ইডি সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর-সহ মোট চারটি জায়গায় পৌঁছেছেন তদন্তকারীরা। নরেন্দ্রপুরের চাল ব্যবসায়ী শ্যামলাল বণিকের বাড়ি ও অফিসে তল্লাশি শুরু হয়েছে। অভিযোগ, চালের ব্যবসার আড়ালেই হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে বিপুল অঙ্কের টাকার লেনদেন…

সংসারের অশান্তি শেষ হল রক্তাক্ত হত্যাকাণ্ডে, স্ত্রীর কাটা মুন্ডু হাতে প্রকাশ্যে স্বামী

শ্রীতমা ব্যানার্জী : পারিবারিক অশান্তির পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তারই এক নৃশংস ছবি সামনে এল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। স্ত্রীকে খুন করার পর তাঁর মুন্ডু শরীর থেকে আলাদা করে কাটা মুন্ডু হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত স্বামী তাঁর মাথা ধড় থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর কাটা মুন্ডু হাতে নিয়েই তাকে…

বাজির রোশনাইয়ের আড়ালে বিপদের আশঙ্কা, কালীপুজোয় রাত জাগবে স্বাস্থ্য ভবনের বিশেষ টিম

শ্রীতমা ব্যানার্জী :কালীপুজোর উৎসবকে কেন্দ্র করে শহর থেকে জেলা, সর্বত্রই বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য স্বাস্থ্য দফতর। উৎসবের আনন্দে যাতে কোনওরকম স্বাস্থ্য পরিষেবার বিঘ্ন না ঘটে, তার জন্য আগেভাগেই জরুরি প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন। আগামী ৮ থেকে ১২ নভেম্বর কালীপুজোর ছুটির দিনগুলিতে যে কোনও ধরনের স্বাস্থ্যসংক্রান্ত আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দায়িত্ব বণ্টন করা হয়েছে।স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই উদ্দেশ্যে ১৪ জন সিনিয়র স্বাস্থ্য আধিকারিককে নিয়ে তৈরি করা হয়েছে দুটি পৃথক ডিউটি রোস্টার। তাঁদের মধ্যে চারজন প্রবীণ…

চোরবাগানের কালো স্মৃতি, বারাসতে এবার ভিড় সামলাতে কোমর বাঁধল প্রশাসন

শ্রীতমা ব্যানার্জী : চোরবাগান সর্বজনীনের পদপিষ্ট হওয়ার ঘটনায় ১৯ জনের মৃত্যুর ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। সেই মর্মান্তিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বারাসতের কালীপুজোয় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ ও প্রশাসন। উৎসবের আনন্দে যাতে আর কোনও প্রাণহানির ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই আগেভাগে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।বারাসত জেলা পুলিশ ও প্রশাসনের তরফে ইতিমধ্যেই বড় পুজো মণ্ডপগুলিতে পরিদর্শন শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের এডিজি রাজেশ কুমার সিং এবং বারাসতের পুলিশ সুপার জে মার্সির নেতৃত্বে বিভিন্ন পর্যায়ে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper