Khabor Ekhon
চালের ব্যবসার আড়ালে হাওয়ালা সাম্রাজ্য? কলকাতা-সহ ৪ জেলায় ইডির হানা
শ্রীতমা ব্যানার্জী : সকাল হতেই ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে কলকাতা-সহ রাজ্যের চারটি জেলায় একযোগে তল্লাশি অভিযান শুরু করলেন ইডি আধিকারিকরা। একটি চাল ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের সন্দেহ থেকেই এই অভিযান বলে জানা যাচ্ছে।ইডি সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর-সহ মোট চারটি জায়গায় পৌঁছেছেন তদন্তকারীরা। নরেন্দ্রপুরের চাল ব্যবসায়ী শ্যামলাল বণিকের বাড়ি ও অফিসে তল্লাশি শুরু হয়েছে। অভিযোগ, চালের ব্যবসার আড়ালেই হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে বিপুল অঙ্কের টাকার লেনদেন চলছিল।তদন্তকারীদের নজরে রয়েছে ওই ব্যবসায়ীর আর্থিক লেনদেনের একাধিক দিক। কীভাবে ব্যবসার আড়ালে অর্থের আদানপ্রদান করা হত, সেই বিষয়টি খতিয়ে দেখছেন আধিকারিকরা। সূত্রের খবর, এই ঘটনার সূত্রপাত অসমের গুয়াহাটিতে দায়ের হওয়া একটি মামলা থেকে। সেই মামলার সূত্র ধরেই তদন্তের পরিধি বাড়িয়ে বাংলায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা।তবে তল্লাশিতে এখনও পর্যন্ত কী কী নথি বা গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতেই তদন্ত চালাচ্ছে ইডি। আগামী দিনে এই তদন্তে আরও কোনও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

