Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সংসারের অশান্তি শেষ হল রক্তাক্ত হত্যাকাণ্ডে, স্ত্রীর কাটা মুন্ডু হাতে প্রকাশ্যে স্বামী

0 66,568

শ্রীতমা ব্যানার্জী : পারিবারিক অশান্তির পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তারই এক নৃশংস ছবি সামনে এল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। স্ত্রীকে খুন করার পর তাঁর মুন্ডু শরীর থেকে আলাদা করে কাটা মুন্ডু হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত স্বামী তাঁর মাথা ধড় থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর কাটা মুন্ডু হাতে নিয়েই তাকে এলাকায় ঘুরতে দেখা যায় বলে অভিযোগ। এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় তীব্র উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।কী কারণে এই ভয়াবহ হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পারিবারিক বিবাদের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।দিনের আলোয় জনবসতিপূর্ণ এলাকায় এমন নৃশংস ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper