Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রাইটার্সের পিছনে আগুনের তাণ্ডব, রাতের কলকাতায় বহুতল ঘিরে আতঙ্ক, ছুটল ১০টি দমকল ইঞ্জিন

0 743,917

শ্রীতমা ব্যানার্জী : কলকাতার প্রশাসনিক কেন্দ্রের কাছেই অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে রাইটার্স বিল্ডিংয়ের পিছনে লায়ন্স রেঞ্জ এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগাকে কেন্দ্র করে ছড়াল তীব্র চাঞ্চল্য। রাতের অন্ধকারে বহুতলের উপরের তলা থেকে আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে।সোমবার সকালেও আগুনের আঁচ পুরোপুরি স্তিমিত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের প্রায় ১০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ ধরে চলে আগুন নেভানোর কাজ। দমকল সূত্রে খবর, আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে সম্পূর্ণভাবে আগুন নেভাতে আরও কিছুটা সময় লাগতে পারে।প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বহুতলটির কোনও একটি সংস্থার অফিস থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ভবনটি মূলত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের অফিস হিসেবে ব্যবহৃত হয়। ফলে ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা নিয়ে প্রাথমিকভাবে বিশেষ আশঙ্কা করা হচ্ছে না। তবে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় খোঁজখবর চলছে।অন্যদিকে, কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট, নাকি অন্য কোনও কারণে আগুন, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ সামনে আসবে।রাইটার্স বিল্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের একেবারে পিছনে এই অগ্নিকাণ্ড স্বাভাবিকভাবেই বাড়িয়েছে উদ্বেগ। রাতের আগুন ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও, বহুতলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের সামনে এল গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper