Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বাংলার সংস্কৃতি ধ্বংসে দায়ী বাম-তৃণমূল, দাবি শুভেন্দুর

0 8,867

শ্রীতমা ব্যানার্জী :হাওড়ার কাজিপাড়ায় ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে ফের রাজনৈতিক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিশানায় একদিকে ৩৪ বছরের বাম শাসন, অন্যদিকে ১৫ বছরের তৃণমূল সরকার। তাঁর অভিযোগ, দুই সরকারের আমলেই বাংলার সামাজিক সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, দীর্ঘ ৩৪ বছরের কমিউনিস্ট শাসনে নাস্তিকতার পরিবেশ তৈরি হয়েছিল। অন্যদিকে, তৃণমূলের ১৫ বছরের শাসনে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্বের রাজনীতি চলেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, উৎসব ও ধর্মীয় আচার-অনুষ্ঠানকে কেন্দ্র করেও সমাজের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছিল।বাম ও তৃণমূলের বিরুদ্ধে ভাষার ভিত্তিতে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরির অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। বিহার, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের মানুষকে বহিরাগত তকমা দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বাংলার নিজস্ব সংস্কৃতি ও পরম্পরাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে।রামনবমীর মিছিল এবং পিতৃপক্ষের সময়ে পুজোর উদ্বোধন ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলিও বক্তব্যে তুলে ধরেন তিনি। পাশাপাশি নন্দীগ্রাম ও রেজিনগরের নির্বাচনী ফলাফলের প্রসঙ্গ টেনে নিজের সরকারের প্রতি সংখ্যালঘুদের সমর্থন রয়েছে বলেও দাবি করেন।বিরোধীদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে শুভেন্দুর হুঁশিয়ারি, কাউকেই রেয়াত করা হবে না। তাঁর কথায়, সরকারের মাত্র ছয় মাস কেটেছে, আগামী দিনে আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে।রাজনৈতিক মহলের মতে, ছটপুজোর মঞ্চ থেকে শুভেন্দুর এই বক্তব্য রাজ্যের রাজনৈতিক সংঘাতকে আরও তীব্র করার ইঙ্গিত দিচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper