Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিছানার নীচে লুকনো ৯ বছরের শিশুর রক্তাক্ত দেহ, গ্রেফতার কিশোরী

0 44,355

শ্রীতমা ব্যানার্জী:মুর্শিদাবাদের নওদায় নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। বাড়ির পাশের পরিচিত পরিবারের এক কিশোরীর বিরুদ্ধে ৯ বছরের এক শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর প্রতিবেশী আত্মীয়ের বাড়িতে বিছানার নীচ থেকে উদ্ধার হল শিশুটির রক্তাক্ত দেহ। ঘটনায় ১৩ বছরের এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বহরমপুরের একটি জুভেনাইল অবজারভেশন হোমে পাঠানো হয়েছে।মৃত শিশুর নাম মল্লিকা খাতুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সে। সেই সময় তার বাবা-মা চিকিৎসকের পরামর্শ নিতে বাইরে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল মল্লিকা। অভিযোগ, বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিবেশী পরিবারের ওই কিশোরী তাদের বাড়িতে প্রবেশ করে। দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকায় অভিযুক্তকে পরিচিত বলেই জানত শিশুটি।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, প্রথমে শ্বাসরোধ করে শিশুটিকে খুন করা হয়। এরপর তার শরীরে একাধিক আঘাত করা হয় বলে অভিযোগ। অপরাধের চিহ্ন লুকোতে দেহটি প্রতিবেশী আত্মীয়ের বাড়িতে বিছানার নীচে লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশের দাবি।বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। পরে নওদা থানায় খবর দেওয়া হয়।পুলিশ গ্রামে পৌঁছে তল্লাশি শুরু করে। তদন্তের সূত্র ধরে পাশের বাড়িতে গিয়ে বিছানার নীচ থেকে মল্লিকার রক্তাক্ত দেহ উদ্ধার করেন তদন্তকারীরা। এরপরই ওই কিশোরীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়।পুলিশ সূত্রের দাবি, জেরায় খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে অভিযুক্ত। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শিশুটির সোনার গয়নার লোভেই এই অপরাধ ঘটানো হয়ে থাকতে পারে। তবে গয়নাগুলি কোথায় রয়েছে এবং খুনের পিছনে আগে থেকে কোনও পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশের আরও দাবি, অভিযুক্ত কিশোরীর পারিবারিক পরিস্থিতি জটিল ছিল। সে বাড়িতে একাই থাকত বলে জানা গিয়েছে। অতীতেও চুরি-সহ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে।শুক্রবার তাকে উপযুক্ত কিশোর বিচার কর্তৃপক্ষের সামনে পেশ করা হয়। সেখান থেকে বহরমপুরের জুভেনাইল অবজারভেশন হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।একটি শিশুর এমন মর্মান্তিক পরিণতি ঘিরে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিচিত মানুষের মধ্যেই যে এমন ভয়াবহ অপরাধের অভিযোগ উঠতে পারে, তা ভাবিয়ে তুলছে স্থানীয় বাসিন্দাদের। আপাতত পুলিশের নজর অভিযুক্তের বয়ান, লুঠ হওয়া গয়নার সন্ধান এবং ঘটনার নেপথ্যের প্রকৃত কারণের দিকে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper