Khabor Ekhon
হুগলিতে রাজকীয় বিয়ে, বাঙালি কনে কবিতা বন্দ্যোপাধ্যায়
ইন্দ্রানী দাস :টেলিপর্দার পরিচিত মুখ নন্দিশ সান্ধুর জীবনে নতুন অধ্যায়ের সূচনা। প্রাক্তন স্ত্রী রশ্মি দেশাইয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার বহু বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেতা। পাত্রী কলকাতার টেলিভিশন অভিনেত্রী কবিতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিয়েকে ঘিরেই এখন বিনোদন দুনিয়ায় জোর চর্চা। কারণ, এবার সাত সমুদ্র তেরো নদীর কোনও বিদেশি আয়োজন নয়, একেবারে বাঙালি ঘরানার ঐতিহ্য মেনেই চার হাত এক হল তাঁদের।১৪ নভেম্বর, শনিবার পশ্চিমবঙ্গের হুগলিতে ঐতিহ্যবাহী বাঙালি রীতিতে বিয়ে সারেন নন্দিশ ও কবিতা। দুই দিনের বিয়ের অনুষ্ঠানে ছিল বাগদান, সঙ্গীত, গায়ে হলুদ এবং বিয়ের নানা আয়োজন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় শুভ পরিণয়।বিয়ের সাজেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। লাল ও ক্রিম রঙের বেনারসি শাড়িতে সাবেকি বাঙালি কনের সাজে নজর কাড়েন কবিতা। অন্যদিকে ক্রিম রঙের রেশমি ধুতি-পাঞ্জাবিতে দেখা যায় নন্দিশকে। তবে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হয়ে উঠেছে সাতপাকের ভিডিও। বাঙালি বিয়ের নিয়ম মেনে নন্দিশকে সাত পাক ঘুরতে দেখা যায় কবিতাকে। আর সেই মুহূর্তে অভিনেতার মুখের হাসিই যেন বলে দিচ্ছিল, জীবনের নতুন অধ্যায় নিয়ে তিনি কতটা উচ্ছ্বসিত।২০২৫ সালে বাগদান সেরেছিলেন এই জুটি। তবে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেছেন তাঁরা। বিয়ের আনুষ্ঠানিক ছবি প্রকাশ্যে না এলেও বন্ধু ও অতিথিদের শেয়ার করা ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখান থেকেই অনুরাগীরা পেয়েছেন নবদম্পতির বিশেষ দিনের ঝলক।নন্দিশকে দর্শক সবচেয়ে বেশি চেনেন জনপ্রিয় ধারাবাহিক ‘উত্তরণ’-এর বীর সিং বুন্দেলা চরিত্রে। সেই ধারাবাহিকেই সহ-অভিনেত্রী রশ্মি দেশাইয়ের সঙ্গে তাঁর পরিচয়, পরবর্তীতে প্রেম এবং ২০১২ সালে বিয়ে। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৪ সালে বিচ্ছেদের ঘোষণা করেন দু’জনে। ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।অন্যদিকে কবিতা বন্দ্যোপাধ্যায়ও টেলিভিশন জগতের পরিচিত মুখ। ‘তেরি মেরি ইক জিন্দড়ি’ এবং ‘ভাগ্যলক্ষ্মী’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি।পুরনো সম্পর্কের অধ্যায় পেরিয়ে এবার নতুন জীবনের পথে নন্দিশ। আর বাঙালি রীতিতে তাঁর এই বিয়ে যেন বিনোদন জগতের আলোচনায় যোগ করল এক নতুন রঙ। অনুরাগীদের একটাই শুভেচ্ছা, নতুন জীবনের সাতপাকে যেন অটুট থাকে এই জুটির বন্ধন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

