Khabor Ekhon
মাধ্যমিক ২ মার্চ, উচ্চ মাধ্যমিক ১৯ মার্চ, বদলাচ্ছে পরীক্ষার অঙ্ক
শ্রীতমা ব্যানার্জী : ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে বড়সড় পরিবর্তনের প্রস্তাব। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ২ মার্চ থেকে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার প্রস্তাবিত দিন ১৯ মার্চ। বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে নতুন পরীক্ষাসূচির কথা জানান রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। তবে এই দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। রাজ্য সরকারের অনুমোদনের পরই পরীক্ষার চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে।আগে নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি। কিন্তু…
