Khabor Ekhon
শুধু ছুটি নয়, ২৬ নভেম্বর স্কুলে পড়ুয়াদের জন্য বিশেষ কর্মসূচি
শ্রীতমা ব্যানার্জী :শুধু পাঠ্যবইয়ের পাতায় নয়, দেশের সংবিধানের আদর্শ এবার আরও নিবিড়ভাবে পৌঁছে দিতে হবে ছাত্রছাত্রীদের মনে। গণতন্ত্র, সাম্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের মূল্যবোধ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে উদ্যোগী হল রাজ্য স্কুল শিক্ষা দফতর। আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত স্কুলে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যেই সমস্ত জেলার জেলা শিক্ষা আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী, সরকারি, সরকার পোষিত এবং…
