Khabor Ekhon
ভোরের আগুনে ছারখার পাম অ্যাভিনিউ,১৫টি ইঞ্জিন নামিয়ে আগুন নিয়ন্ত্রণে দমকল
শ্রীতমা ব্যানার্জী : দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ছড়াল তীব্র আতঙ্ক। একটি গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন বস্তি এলাকার একাধিক ঘরে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে একটি গুদামে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলিতে। সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা গিয়েছে বলেও দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫টি ইঞ্জিন কাজে নামে। ঘিঞ্জি এলাকা এবং সরু রাস্তার কারণে আগুন নেভানোর কাজে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় দমকলকর্মীদের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

