Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিসর্জনের আনন্দে মৃত্যুফাঁদ, জেনারেটরে প্রাণ গেল ছাত্রীর

0 55,344

রমিত সরকার :কালীপুজোর বিসর্জনের আনন্দ মুহূর্তের মধ্যে বদলে গেল শোকের আবহে। প্রতিমা নিরঞ্জন করে ফেরার পথে চলন্ত জেনারেটরে চুল জড়িয়ে প্রাণ হারাল একাদশ শ্রেণির এক ছাত্রী। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাপুজিনগর এলাকায়।মৃত ছাত্রীর নাম দিয়া সরকার। তিনি বাপুজিনগর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। শুক্রবার রাতে বাদকুল্লা-২ গ্রাম পঞ্চায়েতের বাপুজিনগর পুরন্দরপুর এলাকার শুভশ্রী সংঘ বারোয়ারির উদ্যোগে কালীপ্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছিল। প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রা পৌঁছেছিল গড়িয়াপোতা ঘাটে। বিসর্জন পর্ব শেষ করে শোভাযাত্রা যখন ফিরছিল, তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোভাযাত্রায় থাকা জেনারেটরবাহী ইঞ্জিনভ্যানের চলন্ত যন্ত্রাংশে আচমকাই দিয়ার চুল জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে জেনারেটরের দিকে টেনে চলে যায় তাঁর মাথা। যন্ত্রের সঙ্গে সজোরে আঘাত লেগে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ছাত্রীটি। স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।দুর্ঘটনার পর বিসর্জনের শোভাযাত্রায় ব্যবহৃত সমস্ত গাড়ি এবং জেনারেটর লাগানো ইঞ্জিনভ্যানটি আটক করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, যন্ত্রের নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।উৎসবের আলো, ঢাকের শব্দ আর প্রতিমা নিরঞ্জনের উচ্ছ্বাসের মাঝেই এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। একটি অসতর্ক মুহূর্ত যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, নদিয়ার এই ঘটনা ফের সেই প্রশ্ন তুলে দিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper