Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বন্দুক তুললে পাল্টা জবাব, অপরাধীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

0 44,348

শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গে দুষ্কৃতী ও অপরাধীদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বীরভূমের নানুরে রতন শেখের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর পর অপরাধীদের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, বাংলার মাটিতে গুণ্ডা, ধর্ষক ও অপরাধীদের কোনও জায়গা নেই। যাদের হাতে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে, তারা যেন অবিলম্বে রাজ্য ছেড়ে চলে যায়।শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ছিল রতন শেখ। শুক্রবার লাভেকবাজার এলাকায় তাকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ পায়ে গুলি লাগে। এরপর থেকেই পলাতক ছিল রতন।রবিবার বীরভূমের নানুরের চরকোল গ্রামের একটি ইটভাটায় তার খোঁজ পায় পুলিশ। পুলিশের দাবি, লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় রতন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রতন পুলিশের দিকে গুলি চালিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যা প্রয়োজন, তাই করেছে। এ বিষয়ে তাঁর আর কোনও মন্তব্য করা উচিত নয় বলেও জানান তিনি। পাশাপাশি অপরাধীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, বাংলায় গুণ্ডা ও ধর্ষকদের কোনও জায়গা নেই।মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও। তাঁর দাবি, পুলিশকর্মীদের উপর হামলা কিংবা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা বরদাস্ত করা হবে না। এনকাউন্টারের পরিস্থিতি কী ছিল, তা পুলিশই সবচেয়ে ভালো বলতে পারবে বলে জানিয়েছেন তিনি।উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে রাজ্যে এটি পঞ্চম পুলিশি এনকাউন্টারের ঘটনা। ফলে রতন শেখের মৃত্যু ঘিরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper