Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

এক বাবার অসহায়তা, অন্য বাবার স্বপ্নে আঘাত,পাঁচ হাজার টাকা চুরিতে চাঞ্চল্য

0 77,552

শ্রীতমা ব্যানার্জী :অভাবের তাড়নায় অপরাধের পথ বেছে নেওয়ার এক মর্মান্তিক ঘটনা সামনে এল হায়দরাবাদে। অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য ওষুধ কিনতে টাকা জোগাড় করতে গিয়ে এক ব্যক্তির পাঁচ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে ৪০ বছর বয়সি সাদিকের বিরুদ্ধে। অন্যদিকে, চুরি যাওয়া ওই পাঁচ হাজার টাকা ছিল এক বাবার সন্তানের স্কুলের ফি জমা দেওয়ার জন্য বহু কষ্টে সঞ্চয় করা অর্থ। ঘটনাকে ঘিরে সামনে এসেছে দুই পরিবারের আর্থিক সংকটের এক করুণ ছবি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের জালাগাম ভেঙ্কল রাও পার্কে এই ঘটনাটি ঘটে। অভিযোগ, নূরুল্লাহ খান নামে এক জিএইচএমসি-র আউটসোর্সিং কর্মী এটিএম থেকে পাঁচ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। সেই সময় মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে তাঁর টাকা হাতিয়ে নেয় সাদিক।নূরুল্লাহর অভিযোগের ভিত্তিতে বানজারা হিলস থানার পুলিশ তদন্ত শুরু করে। পার্ক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।তদন্তকারীদের দাবি, সাদিক আগে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল। ২০০৮ সাল পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। পরে পুলিশের নজরদারিতে সে অপরাধজগৎ থেকে দূরে সরে যায়। কিন্তু আর্থিক অনটন এবং মেয়ের দীর্ঘদিনের অসুস্থতা তাকে ফের অপরাধের পথে ঠেলে দেয় বলে পুলিশের কাছে দাবি করেছে অভিযুক্ত।পুলিশের জিজ্ঞাসাবাদে সাদিক জানায়, চার সন্তানের বাবা সে। দিনমজুরের কাজ করে সংসার চালায়। মেয়ের চিকিৎসা ও ওষুধের খরচ জোগাড় করতে না পেরেই টাকা চুরি করেছে। পুলিশ তার মেয়ের চিকিৎসার কাগজপত্র এবং ওষুধ কেনার বিলও যাচাই করেছে বলে জানা গিয়েছে।অভিযুক্তের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করেছে পুলিশ। তবে পরিস্থিতির কথা বিবেচনা করেও সাদিককে গ্রেফতার করা হয় এবং আদালতের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।তদন্তকারী পুলিশ আধিকারিক শেখ কবিউদ্দিন ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, একদিকে এক বাবা মেয়ের চিকিৎসার জন্য মরিয়া, অন্যদিকে আর এক বাবা সন্তানদের পড়াশোনার খরচ জোগাড় করতে টাকা জমিয়েছিলেন। একজনের অসহায়তা অন্যজনের পরিবারকে বিপদে ফেলেছে।অভাবের তাড়না কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে, এই ঘটনা ফের সেই প্রশ্ন সামনে আনল। তবে পুলিশের বক্তব্য, পরিস্থিতি যতই কঠিন হোক, অপরাধ কখনও সমস্যার সমাধান হতে পারে না।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper