Khabor Ekhon
মাকে খুনের পর নিজেই পুলিশে ফোন, গ্রেফতার ছেলে
শ্রীতমা ব্যানার্জী : দক্ষিণ কলকাতার হরিদেবপুরে নিজের বৃদ্ধা মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম উমারানি ঘোষ (৮৫)। অভিযুক্ত ছেলে সাগর ঘোষের বয়স ৬৭ বছর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুর থানার অন্তর্গত ১১৩/এ, হাফিজ মহম্মদ ইসহাক রোডের বাড়িতে সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, সাদা সুতো দিয়ে মায়ের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করেন ছেলে সাগর। ঘটনার পর অভিযুক্ত নিজেই ১০০ নম্বরে ফোন করে মাকে খুন করার কথা পুলিশকে জানান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্তকে। তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা। ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তি, আর্থিক বিবাদ নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অসুস্থ মায়ের চিকিৎসার খরচ বহন করতে না পারার বিষয়টিও একটি প্রতিবেদনে উঠে এসেছে, যদিও পুলিশি তদন্তে সেই কারণ এখনও নিশ্চিত হয়নি।বৃদ্ধা মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। উদ্ধার হওয়া দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

