Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

প্রেমের প্রতিশোধে দুই পোষ্যকে খুন,২৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে অভিযুক্ত

0 29,855

নিরুপমা বসু :প্রেমের সম্পর্কের তিক্ত পরিণতি এবার কলকাতায় ভয়াবহ পশু নির্যাতনের ঘটনায়। লিভ-ইন সঙ্গিনীর দুই পোষ্য কুকুরকে নৃশংসভাবে হত্যার অভিযোগে ধৃত সঞ্জীব ভট্টাচার্যকে ২৩ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। রবিবার আলিপুর আদালতে অভিযুক্তকে পেশ করা হলে এই নির্দেশ দেওয়া হয়।দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকার একটি ফ্ল্যাটে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী ও পশুপ্রেমী দেবলীনা দত্ত, যিনি ডিজে পারিনোভা নামেও পরিচিত, তাঁর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন সঞ্জীব। দু’জনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়ায় দেবলীনা ফ্ল্যাট ছেড়ে চলে যান। তাঁর দুই পোষ্য কুকুরকে সঞ্জীবের কাছেই রেখে গিয়েছিলেন তিনি।অভিযোগ, আর্থিক বিষয় নিয়ে দেবলীনার সঙ্গে বিবাদের জেরেই দুই কুকুরকে হত্যা করেন সঞ্জীব। পুলিশ সূত্রের দাবি, প্রথমে কুকুর দু’টিকে শ্বাসরোধ করে এবং পরে ইট দিয়ে বারবার আঘাত করে মারা হয়। এমনকী, গোটা ঘটনার ভিডিও করে দেবলীনাকে পাঠানোরও অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।শনিবার সন্ধ্যায় ঘটনার খবর পেয়ে দেবলীনা দ্রুত ফ্ল্যাটে পৌঁছন এবং যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ সঞ্জীবকে গ্রেফতার করে। রবিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হলেও আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল জামিনের বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, পরপর দু’টি প্রাণীকে হত্যা করার অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অতিরিক্ত অভিযোগের কথাও আদালতে উল্লেখ করা হয়। পাশাপাশি অভিযুক্তের মানসিক অবস্থা পরীক্ষা এবং হত্যার প্রকৃত উদ্দেশ্য জানতে আরও তদন্তের প্রয়োজনীয়তার কথা জানানো হয়।ঘটনাকে ঘিরে পশুপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সম্পর্কের ব্যক্তিগত সংঘাতের জেরে নিরীহ প্রাণীদের উপর এমন নৃশংসতার অভিযোগ নতুন করে পশু নির্যাতন এবং আইনগত শাস্তির প্রশ্ন সামনে এনে দিল।২৩ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকবেন অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্য। তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে নজর রয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper