Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

খেলা

স্যামসনের দাদাগিরিতে সেমিফাইনালে ভারত

শুভদীপ বন্দ্যোপাধ্যায়; চার বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ে নেপথ্য নায়ক সঞ্জু স্যামসন। রথী-মহারথীদের ব্যর্থতা কার্যত একাই ঢাকলেন তিনি। ইডেনের দর্শক নিয়ে একটা আভাস পাওয়া গিয়েছিল শনিবারই। রবিবারও দেদার কালোবাজারি। ৯০০ টাকার টিকিট বিকোচ্ছে চার হাজার টাকায়। তবুও হাতছাড়া করতে নারাজ সাধারণ ক্রিকেটপ্রেমীরা। অভিষেক, ঈশান, সূর্যকুমারদের জার্সি গায়ে গগনভেদী চিৎকারে প্রিয় দলকে সমর্থন করার সুযোগ আর কে-ই বা হাতছাড়া করতে চায়! তারই মধ্যে অবশ্য বিরাট-রোহিতের জার্সিও…

সঞ্জুর অপরাজিত ৯৭-এ ভারত সেমিফাইনালে

ইডেন গার্ডেন্সে রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। সঞ্জু স্যামসনের অসাধারণ অপরাজিত ৯৭ রানের ইনিংসের সৌজন্যে ভারত ১৯৬ রানের লক্ষ্য তাড়া করে ১৯.২ ওভারে ১৯৯/৫ করে জয় ছিনিয়ে নেয়। এটি টি২০ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ সফল রান তাড়া এবং ইডেন গার্ডেন্সে টি২০-তে সর্বোচ্চ সফল চেজ। রবিবার রাতের এই ম্যাচটি ছিল ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল। সুপার এইটের গ্রুপ ১-এর এই জয়ী-হারানোর লড়াইয়ে জিতে ভারত সেমিফাইনালে উঠল, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড (মুম্বইয়ে)।…

যুবভারতীতে আজ মিনি ডার্বি

আইএসএল শুরু হতেই নিজেদের পরিচয় দিয়েছে মোহনবাগান। ঘরের মাঠে দু’ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দিমি-জেমিরা। আবার একগুচ্ছ সমস্যা নিয়ে মরসুম শুরু করেছে মহমেডান। প্রথম দুই ম্যাচ হেরেই শনিবার মেরিনার্সদের বিরুদ্ধে ডার্বি খেলতে নামবে তারা। খাতায়-কলমে যেখানে হট ফেভারিট সবুজ-মেরুন, সেখানে সীমিত সামর্থ্য নিয়ে বড়ো দলের বিরুদ্ধে সাহসী লড়াই উপহার দিতে চাইছে সাদা-কালো ব্রিগেড। তবে বিদেশিহীন মহামেডানকে সমীহ শুভাশিস-কিয়ানদের হেডস্যার সার্জিও লোবেরার। এবার ব্ল্যাক প্যান্থার্সদের বিদেশি ফুটবলার না থাকলেও মোহনবাগানে দেশি-বিদেশি মিলিয়ে সেরা…

ইডেনে কালোবাজারি! ৩০ হাজারে বিকোচ্ছে ভারত ম্যাচের টিকিট

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে হেরেছে ভারত। তবে জিম্বাবোয়েকে হারানোয় নতুন করে অক্সিজেন পেয়েছেন সূর্যকুমার যাদবরা। ইডেনে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্যাচ একপ্রকার কোয়ার্টার ফাইনাল। রবিবারের ‘মহারণ’ ঘিরে এখন থেকেই ফুটছে তিলোত্তমা। ইডেন ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে। সঙ্গে খোলাবাজারে কালোবাজারি চলার খবরও পাওয়া গিয়েছে। গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ পায়নি কলকাতা। তাই সুপার এইটের ‘ডু অর ডাই’ ম্যাচে সূর্যকুমারদের দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ক্রিকেটভক্তরা। শুক্রবার ময়দান চত্বরে গিয়ে…

নিউজিল্যান্ড হারতেই ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল অনিশ্চিত

শুক্রবারই এই প্রশ্মের উত্তর দিয়ে দিতে পারত ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। কিন্তু মিচেল স্যান্টনারেরা হেরে যাওয়ায় উত্তর এখনও অধরা। কলকাতার ক্রিকেটপ্রেমীদের আশঙ্কায় রেখেছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। শনিবার সুপার এইটের ‘গ্রুপ টু’র শেষ ম্যাচে মুখোমুখি হবেন সলমন আলি আঘা এবং দাসুন শনাকারা। এই ম্যাচের পর চূড়ান্ত হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সেমিফাইনালিস্ট। নিউজিল্যান্ড একটি ম্যাচ জিতেছে। তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। স্যান্টনারদের পয়েন্ট ৩। পাকিস্তান শনিবার শ্রীলঙ্কার কাছে হেরে গেলে ১ পয়েন্টের বেশি পাবে না।…

স্বমহিমায় অভিষেক, জিতল টিম ইন্ডিয়া

হেরেও নতুন করে শুরু করা সম্ভব, বৃহস্পতিবার চিপকে ফের প্রমাণ করে দিল ভারতীয় দল।টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবোয়কে পর্যদুস্ত করল সূর্যকুমার যাদবরা।৭২ রানে ম্যাচ জিতে সেমির দৌড়ে টিকে থাকল তারা। প্রথম ইনিংস শেষে ২৫৬ রান করে চলতি বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ে ভারত। জবাবে ১৮৪/৬ থামল সিকান্দার রাজারা। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলগত রান ভারতের দখলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ রানের তালিকায়ও জায়গা করে নিল এই ইনিংস। এক ম্যাচে ২৬০ রানের বিশ্বরেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেল টিম ইন্ডিয়া। সেমিফাইনালের রাস্তা…

শ্রীলঙ্কার ক্রিকেটকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ দাবি শনকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে ছিটকে গিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন দাসুন শনকা। তবে এই হারের জন্য তাঁর দলকে যে ভাবে সমালোচিত হতে হচ্ছে, সেটা আর নিতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক। তাঁর দেশের সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। বুধবার সুপার এইটের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হারার পর শনকা বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমরা জিততে পারতাম। একটু সচেতন হলেই জিতে যেতাম। নিউজিল্যান্ড ম্যাচটা ছিল একপেশে। দর্শকদের উদ্দেশে আমার কিছু বলার নেই। আমরা ওঁদের খুশি করতে পারিনি। জয় উপহার…

চিপকের একাদশে পরিবর্তনের ইঙ্গিত আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ভারতের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে পৌঁছতে হলে বাকি দুই ম্যাচে জিততেই হবে ভারতীয় দলকে। এই সহজ সমীকরণ মাথায় রেখেই বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। আর ম্যাচের আগে জোর চর্চা চলছে ভারতের প্রথম একাদশ নিয়ে। ফিরবেন কি সঞ্জু? জায়গা পাবেন অক্ষর? তবে একাদশে পরিবর্তন হতেই পারে বলে ইঙ্গিত ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের। বুধবার প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ব্যাটিং কোচ সরাসরি কিছু না বললেও তিনি স্বীকার করেন, টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশে পরিবর্তন নিয়ে ভাবছে। তিনি বলেন, ‘বিশ্বকাপে চাপ…

কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, বিতর্কে ইটালির ক্রিকেট

কম-বেশি বিতর্ক গোটা বিশ্বের ক্রিকেটেই লেগে রয়েছে। কিন্তু খবরের শিরোনামে ওঠে মাত্র কয়েকটি দেশের ঘটনা। এবার যেমন উঠল ইটালির নাম। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে নেপালকে হারিয়েছে তারা। ফলে এখন থেকেই লাইমলাইটে আজুরি ক্রিকেট। তাই সে দেশের ক্রিকেট নিয়ে ভালো-খারাপ বিষয় নজর তো কাড়বেই! ইটালির এক ক্রিকেট কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন এক মহিলা ক্রিকেটার। তবে অপরাধ প্রমাণ না হওয়ায়, ওই কর্তার নাম নিরাপত্তার স্বার্থে প্রকাশ করেনি ইটালির ক্রিকেট ফেডারেশন। গোপন রাখা হয়েছে ওই মহিলা ক্রিকেটারের নামও। অভিযুক্ত কর্তার…

জিম্বাবোয়ের বিরুদ্ধে দল নির্বাচনে নিয়ে পরামর্শ গাভাসকরের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে দল নির্বাচন ঘিরে তীব্র বিতর্কে জড়িয়েছে টিম ইন্ডিয়া। বিশেষ করে অক্ষর প্যাটেলকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বইছে। তাঁর পরিবর্তে খেলা ওয়াশিংটন সুন্দর ব্যাট এবং বলে নজর কাড়তে ব্যর্থ। তবে আর্শদীপ সিংকে বাদ দেওয়ার পরামর্শ দেন সুনীল গাভাসকর। চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ভারতের। তার আগে দল নির্বাচন নিয়ে পরামর্শ দিলেন ভারতের কিংবদন্তি। সানি বলেন, ‘আমি চাই অক্ষর প্যাটেল দলে ফিরুক। জিম্বাবোয়ে দলে খুব বেশি বাঁহাতি ব্যাটার নেই।…

হার্দিককে চারে নামানোর টোটকা কুম্বলের

বৃহস্পতিবার বিশ্বকাপের সুপার এইটে ডু-অর-ডাই ম্যাচ ভারতের সামনে। প্রতিপক্ষ জিম্বাবোয়ে। এই গুরুত্বপূর্ণ থ্রিলারের আগে ভারতীয় দলে কৌশলগত বদলের পরামর্শ প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ব্যাটিং ভেঙে পড়ার প্রসঙ্গ টেনে কুম্বলে জানান, শুরুর ধাক্কা সামলাতে দলকে আরও ইতিবাচক হতে হবে। সেই ম্যাচে ২৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল সূর্যরা। পরিস্থিতি সামাল দিতে সুন্দরকে উপরে নামানো হলেও, তা কার্যকর হয়নি। ১১ বলে ১১ রান করে আউট হন তিনি। ফলে রান তাড়া করতে গিয়ে চাপ আরও বাড়ে। শেষ পর্যন্ত ৭৬ রানে…

অনুশীলনে গুরুতর চোট দুবের

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা হারে পাহাড়প্রমাণ চাপে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার চেন্নাইয়ে সুপার এইটের ম্যাচে ভারতের সামনে জিম্বাবোয়ে। এই ম্যাচে বড়ো রানরেট রেখে জিততে হবে সূর্যকুমার যাদবদের। তবে তার আগে নয়া উদ্বেগে ভারত। অনুশীলনে আঘাত পেলেন শিবম দুবে। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এখন কেমন আছেন বাঁহাতি এই ক্রিকেটার? এমনিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটা রানরেট বাড়িয়ে নেওয়ার ম্যাচ। তার ওপর ব্যাটারদের অর্ধেক ফর্মে নেই। অভিষেক শর্মা, সূর্যকুমার, ঈশান-তিলকরা সকলেই দীর্ঘক্ষণ…

ধাওয়ানের আইনি স্বস্তি

ভারতীয় ক্রিকেটের তারকা ওপেনার শিখর ধাওয়ানের ব্যক্তিগত জীবনের আইনি লড়াইয়ে বড় মোড়। বিচ্ছেদ-পরবর্তী আর্থিক নিষ্পত্তি সংক্রান্ত মামলায় দিল্লির একটি ফ্যামিলি কোর্ট তাঁর প্রাক্তন স্ত্রীকে প্রায় ৫.৭২ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। বিদেশি আদালতের আগের রায় খতিয়ে দেখেই এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। মামলার সূত্রপাত অস্ট্রেলিয়ায়। সেখানে ফ্যামিলি কোর্ট ‘প্রপার্টি সেটেলমেন্ট’-এর ভিত্তিতে ধাওয়ানকে তাঁর স্ত্রীকে নির্দিষ্ট অঙ্কের অর্থ দেওয়ার নির্দেশ দেয়। অস্ট্রেলিয়ার পারিবারিক আইনে…

অভাবকে সঙ্গী করেই রাজ্য দলে পপি মন্ডল, ধুবুলিয়ার মেয়ের স্বপ্ন এবার জাতীয় জার্সি 

ধুবুলিয়া, নদীয়া: মাঠে লাঙল চালান বাবা, কোনো রকমে চলে পাঁচ জনের সংসার। সেই বাড়ির মেয়ে আজ রাজ্য অনূর্ধ্ব-১৯ স্কুল স্পোর্টসে বাংলার জার্সি গায়ে তুলে জাতীয় স্তরে তৃতীয় স্থান জিতে ফিরেছে। ধুবুলিয়ার শান্তিনগরের বাসিন্দা পপি মন্ডলের সাফল্যে গর্বিত গোটা এলাকা। এ বছর ধুবুলিয়া নিবেদিতা বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পপি। বাবা ভদ্রকান্ত মন্ডল দিনমজুরের কাজ করেন জমিতে, মা গৃহবধূ। তিন বোনের মধ্যে পপি সবচেয়ে ছোট—দুই দিদির বিয়ে হয়ে গেছে। আর্থিক টানাপোড়েন নিত্যসঙ্গী হলেও খেলাধুলার প্রতি আগ্রহে কখনও ভাটা…

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে প্রবল চাপে ভারত

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বার বার বদলাল রং। কখনও সূর্যকুমার যাদবদের দাপট। আবার কখনও এডেন মার্করামদের। শুরুটা ছিল ভারতের। তবে দিনের শুরুটা যে সব সময় দিনের বাকিটার ইঙ্গিত দেয় না, তা প্রমাণ করে দিল রবিবারের ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটে ১৮৭ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হল ১৮.৫ ওভারে ১১১ রানে। জয় শাহের ঘরের মাঠে সূর্যেরা হারলেন ৭৬ রানে। প্রতিযোগিতার প্রথম কঠিন প্রতিপক্ষের সামনেই বেরিয়ে পড়ল ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কাল। ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর আবার আইসিসি প্রতিযোগিতায় কোনও ম্যাচ হারল ভারত। সেই নরেন্দ্র…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper