Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, বিতর্কে ইটালির ক্রিকেট

0 896,582

কম-বেশি বিতর্ক গোটা বিশ্বের ক্রিকেটেই লেগে রয়েছে। কিন্তু খবরের শিরোনামে ওঠে মাত্র কয়েকটি দেশের ঘটনা। এবার যেমন উঠল ইটালির নাম। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে নেপালকে হারিয়েছে তারা। ফলে এখন থেকেই লাইমলাইটে আজুরি ক্রিকেট। তাই সে দেশের ক্রিকেট নিয়ে ভালো-খারাপ বিষয় নজর তো কাড়বেই!
ইটালির এক ক্রিকেট কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন এক মহিলা ক্রিকেটার। তবে অপরাধ প্রমাণ না হওয়ায়, ওই কর্তার নাম নিরাপত্তার স্বার্থে প্রকাশ করেনি ইটালির ক্রিকেট ফেডারেশন। গোপন রাখা হয়েছে ওই মহিলা ক্রিকেটারের নামও।
অভিযুক্ত কর্তার বিরুদ্ধে অশালীন ভাবে স্পর্শ করার অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। ঘটনাটি অবশ্য গত বছরের। দল থেকে বাদ যাওয়ার আশঙ্কায় প্রথমে কিছু বলেননি মহিলাদের জাতীয় দলের ওই ক্রিকেটার। পরে গত মার্চে রোম পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এত দিন ঘটনাটি ধামাচাপা দিয়ে রেখেছিলেন ওই প্রভাবশালী কর্তা।
ইটালির ক্রিকেট ফেডারেশনের সভাপতি মারিয়া লরেন হজ পজের ঘনিষ্ঠ ওই অভিযুক্ত, খবর এমনটাই। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই ইটালির ক্রিকেট মহলে শুরু হয়েছে হইচই। কয়েক জন কর্তা ইস্তফা দিয়ে সভাপতির উপর চাপ তৈরি করেন। তার পর অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইটালি ক্রিকেট ফেডারেশনের সব কাজ পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে নির্দিষ্ট ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়। এই ধরনের অভিযোগের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।’ প্রসঙ্গত, অভিযুক্ত কর্তা বিশ্বকাপ দেখতে ভারতে এসেছিলেন বলেও খবর। তিনি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper