Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

খেলা

মনে হচ্ছে যেন দিশাহারা: গ্রেগ

আইপিএলের মহারণ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই তিলোত্তমার ক্রিকেট মহলে শুরু হয়েছে উত্তপ্ত জল্পনা। সৌজন্যে কেকেআরের নতুন ‘পোস্টার বয়’ ক্যামেরন গ্রিন। কেকেআর শিবিরে যোগ দিতে কলকাতায় পা রাখার পরেই স্বদেশীয় কিংবদন্তি গ্রেগ চ্যাপেলের এক মরণকামড় বাউন্সারের মুখে পড়েছেন এই অজি অলরাউন্ডার। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ও ভারতীয় দলের প্রাক্তন কোচ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গ্রিনকে দেখে তাঁর মনে হচ্ছে যেন তরুণ এই ক্রিকেটার পুরোপুরি দিশা হারিয়েছেন। চোট এবং জাতীয় বোর্ডের কড়াকড়ির কারণে প্যাট কামিন্স বা মিচেল স্টার্কের মতো অধিকাংশ অজি…

সিআর সেভেনের হ্যামস্ট্রিংয়ে চোট, পর্তুগাল মহাতারকার বিশ্বকাপ নিয়ে ‘ধোঁয়াশা’

সময়টা কি তবে ২০১৪-র পুনরাবৃত্তি? নাকি ৪১ বছর বয়সে এসে ভাগ্যের আরও এক নিষ্ঠুর পরিহাসের শিকার হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? একদিকে যখন মরসুম জুড়ে গোলবন্যা বইয়ে দিচ্ছেন, ঠিক তখনই হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন আল-নাসের তারকা। শুক্রবার পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ মেক্সিকো ও আমেরিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছেন, সেখানে নেই রোনাল্ডোর নাম। আর তাতেই বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মনে দানা বেঁধেছে একটাই প্রশ্ন— ষষ্ঠ বিশ্বকাপ কি তবে অধরাই থেকে যাবে সিআর সেভেনের? কোচের কণ্ঠে অনিশ্চয়তার সুর…

দুই দাদার আদরের বোন ‘রাহা’, ফের বাবা হলেন দীনেশ কার্তিক

সোলাঙ্কি সেন : ক্রীড়াজগৎ ও গ্ল্যামার দুনিয়ার অন্যতম প্রিয় জুটি দীনেশ কার্তিক এবং দীপিকা পাল্লিকালের ঘরে এল নতুন অতিথি। যমজ পুত্রসন্তান কবির ও জিশানের পর এবার কন্যাসন্তানের মা হলেন ভারতের প্রাক্তন তারকা স্কোয়াশ খেলোয়াড় দীপিকা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন স্বয়ং কার্তিক। নামেও চমক সুখবর দেওয়ার পাশাপাশি খুদে সদস্যের নামও প্রকাশ করেছেন এই তারকা দম্পতি। মেয়ের নাম রাখা হয়েছে 'রাহা পাল্লিকাল কার্তিক'। কাকতালীয়ভাবে, বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ের নামও রাহা। দুই জগতের দুই 'রাহা'র নাম…

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রোমান্টিক মুহূর্ত থেকে ট্রান্সফরমেশন বিতর্ক—মাহিকা শর্মা এখন হট টপিক

রূপসা দাস: ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের উল্লাসে নরেন্দ্র মোদী স্টেডিয়াম যখন আকাশ ছোঁয়া উচ্ছ্বাসে ভরে উঠেছিল, তখন সবচেয়ে বেশি নজর কেড়েছিল হার্দিক পান্ডিয়া ও তাঁর প্রেমিকা মাহিকা শর্মার অন্তরঙ্গ মুহূর্ত। ম্যাচ শেষ হতেই মাহিকা ছুটে গিয়ে হার্দিককে জড়িয়ে ধরেন এবং গালে একটি মিষ্টি চুমু দেন। হার্দিকও আবেগপ্রবণ হয়ে তাঁকে ‘লাকি চার্ম’ বলে সম্বোধন করেন এবং বলেন, “জব সে মাহিকা লাইফ মে আয়ি হ্যায়... জিত হি জিত হো রহি হ্যায়।” এই মুহূর্ত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই রোমান্টিক…

ঘরের মাঠে বিশ্বজয় সূর্যের হাসিতে ভাসল ভারত

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আকাশ তখন আতসবাজির আলোয় রঙিন। গ্যালারিতে লক্ষাধিক মানুষের ‘বন্দে মাতরম’ ধ্বনির মাঝে ট্রফি হাতে দাঁড়িয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব। দু’বছর আগে ২০২৪-এও তিনি বিশ্বকাপ জিতেছিলেন, তবে সেবার ছিলেন শুধুই দলের এক স্তম্ভ। এবার তিনি নেতা। ফাইনালে ব্যক্তিগত রানসংখ্যা শূন্য হতে পারে, কিন্তু তাঁর ক্ষুরধার নেতৃত্ব আর অদম্য জেদ আজ ভারতকে আবারও বিশ্বসেরার সিংহাসনে বসাল। পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে তৃপ্তির হাসি নিয়ে সূর্যকুমার বললেন, “অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছি, এই অনুভূতিটা হজম করতে কিছুটা সময় লাগবে। ২০২৪…

লড়াইয়ের দিনে শচীনের ফোনে চাঙ্গা হয়েছিলেন কেরল তনয় নায়ক সঞ্জু

 আড়াই বছর আগে বার্বাডোজের সেই ভিজে ঘাসে এক ফোঁটা সুযোগ পাননি তিনি। সারাটা টুর্নামেন্ট কেটেছিল ডাগ-আউটে জলের বোতল বয়ে। কিন্তু ক্রিকেট ঈশ্বর বোধহয় ২০২৬-এর মোতেরার জন্য এক রূপকথার চিত্রনাট্য লিখে রেখেছিলেন। ইডেন থেকে ওয়াংখেড়ে হয়ে আমেদাবাদ—সঞ্জু স্যামসনের ব্যাটে ছিল চর্তুদিকের আগুনের গোলা। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের বিশ্বজয়ের দিনে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের সম্মান হাতে নিয়ে সঞ্জু জানিয়ে দিলেন তাঁর এই পরিবর্তনের রহস্য। নেপথ্যে আর কেউ নন, খোদ মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। শচীনের ‘গাইডেন্স’ ও আত্মবিশ্বাসের জয়…

অভিশপ্ত ১৯ নভেম্বরের শাপমোচন মোতেরায়, বিশ্বজয়ের হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন সূর্যরা

 মোতেরায় তিন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল, রোহিত ও ধোনি। রবিবার শিবনাথ দাস, আমেদাবাদ: মোতেরার আকাশে যখন শেষ বলটি ধরা পড়ল, তখন স্টেডিয়ামের গর্জন যেন ইতিহাসের প্রতিধ্বনি হয়ে উঠল। তিলক বর্মার হাতে বল জমা পড়তেই উৎসব শুরু হয়ে যায়। ভারতীয় ক্রিকেটের বহু বছরের যন্ত্রণা যেন এক মুহূর্তে ধুয়ে গেল। ১৯ নভেম্বর, ২০২৩—এই একই মাঠে যে হতাশা আর বেদনার স্মৃতি ভারতীয় ক্রিকেটকে তাড়িয়ে বেড়াত, সেই অভিশাপ ভেঙে গেল রবিবার রাতে। মোতেরায় আর ‘ব্ল্যাক সানডে’ নয়—এবার এটি শাপমোচনের রাত। ভারত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২৫৫ রান, আর সেই…

লক্ষ্য আজ ইতিহাস বদলানো জোড়া মেগা ফাইনালে নামছে ভারত

তারিখটি ক্যালেন্ডারে দাগিয়ে রাখার মতো—৮ মার্চ, ২০২৬। আজ ভারতবাসীর নজর একই সঙ্গে দুটি বড় মঞ্চে। একদিকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের মহারণে নিউজিল্যান্ডের মুখোমুখি সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। অন্যদিকে, সুদূর ইংল্যান্ডের বার্মিংহ্যামে অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে ব্যাডমিন্টন কোর্টে দেশের সম্মান রক্ষায় লড়ছেন লক্ষ্য সেন। দুই প্রান্তেই প্রতিপক্ষ শক্তিশালী এবং পরিসংখ্যান ভারতের বিপক্ষে, কিন্তু লক্ষ্য একটাই—দীর্ঘদিনের খরা কাটিয়ে ট্রফি জয়। আমদাবাদে কি কিউয়ি-জুজু কাটবে? গুজরাটের নরেন্দ্র মোদী…

বিফলে বেথেলের শতরান, দুরন্ত লড়াই ইংল্যান্ডের, হাইস্কোরিং ম্যাচ জিতে ফাইনালে ভারত

সেমিফাইনালে আবারও জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন। কলকাতার ইডেন গার্ডেন্সে মাস্ট উইন ম্যাচে দুরন্ত ইনিংস খেলার পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও একই ছন্দ বজায় রাখলেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। তবে জয় খুব সহজে আসেনি ভারতের। মাত্র ৭ রানে জিতেছে তারা। এদিন টস হারেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড দলে ছিল একটি বদল। রেহান আহমেদের বদলে ঢুকলেন জেমি…

যুবভারতীতে আগামীকাল লোবেরার ‘অতীত’ বনাম ‘বর্তমান’

মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের ‘লড়াই’ জিতে নিয়েছে মোহনবাগান। এআইএফএফ-এর দর্শকহীন ম্যাচের বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসা এবং ক্লাব কর্তৃপক্ষের ১৫ হাজার বিনামূল্যে টিকিট বিলি— সব মিলিয়ে শুক্রবারের যুবভারতী ক্রীড়াঙ্গন কার্যত ফুটতে শুরু করেছে। শুক্রবার বিকেলে ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে টেবিল টপার মোহনবাগান সুপার জায়ান্ট। একদিকে সের্জিও লোবেরার পুরনো প্রেম, অন্যদিকে সবুজ-মেরুন সমর্থকদের আবেগের গর্জন; সব মিলিয়ে এক টানটান উত্তেজনার প্রেক্ষাপট তৈরি। গ্যালারিই যখন ‘টুয়েলভথ ম্যান’ ফেডারেশনের আংশিক দর্শক…

জয়ের হ্যাটট্রিক গানারদের, সিটিজেনদের ড্র

ম্যান সিটির থেকে সাত পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা–লড়াই যতই শেষের দিকে এগোচ্ছে, উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে শিরোপা–রেসে আপাতত কিছুটা এগিয়ে থাকল আর্সেনালই। নিজেদের ম্যাচে জয় এবং প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির ড্রয়ের কারণেই মূলত আর্সেনালের এই এগিয়ে থাকা। ব্রাইটনের মাঠে আর্সেনালের জয় ১–০ গোলে আর নটিংহাম ফরেস্টের বিপক্ষে সিটি ড্র করেছে ২–২ গোলে। ইতিহাদে অনুষ্ঠিত ম্যাচে মূল্যবান ২ পয়েন্ট হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে গেল দুইয়ে থাকা সিটি। পেপ গার্দিওলার দল অবশ্য একটি…

ধমনীতে লাল-হলুদ রক্ত, নিজেই সংগ্রামের কাহিনি লিখলেন ইস্টবেঙ্গলের ইতিহাসবিদ পারিজাত

এককথায় তাঁকে ইস্টবেঙ্গলের ইতিহাসবিদ বললে অত্যুক্তি করা হবে না। তিনি লাল হলুদের চলমান বিশ্বকোষ। পারিজাত মৈত্র। শ্যামনগরের বাসিন্দা এই মানুষটির সঙ্গে গত দশবছর আগেও কলকাতা ময়দানের আত্মিক কোনও সম্পর্ক ছিল না। থাকতেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সেখানে একটি কর্পোরেট কোম্পানিতে কাজ করতেন। ভালই চলছিল ঠিকঠাক। কিন্তু করোনা কালের আগে থেকেই সেই কোম্পানিতে সমস্যা হতে থাকল। পারিজাত আরও ভাল থাকবেন এই আশায় একটি ব্যবসা করার পরিকল্পনা নেন। দুই তিনমাস সেই ব্যবসা থেকে ভাল আয় হওয়ার দরুণ নিজের যাবতীয় সঞ্চিত অর্থ বিনিয়োগ করে বসেন। ব্যস,…

পুরনো দলকে গুরুত্ব লোবেরার, অনিশ্চিত রবিনহো

বিদেশিহীন মহামেডানকে পাঁচ গোলে হারিয়েছিল মোহনবাগান। শুক্রবার আইএসএলে তাদের প্রতিপক্ষ যারা, সেই ওড়িশা এফসি দলে কেবল একজনই বিদেশি আছেন। তারা আইএসএল খেলবে কি না সেটাই একসময় ঠিক ছিল না। প্রস্তুতি শুরু করেছে অনেক দেরি করে। সেই দলকেও গুরুত্ব দিচ্ছেন মোহনবাগানের কোচ সের্জিয়ো লোবেরা। তাঁর মতে, ওড়িশা বেগ দেওয়ার ক্ষমতা রাখে মোহনবাগানকে। পুরনো দলের বিরুদ্ধে কোনও রকম আবেগ দেখাতে চান না তিনি। ওড়িশা ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দিলেও শেষ পর্যন্ত ফেডারেশন সিদ্ধান্ত বদলে জানিয়েছে, ৭০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন…

বিশ্বকাপের দল থেকে বাদ বাবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। প্রশ্ন উঠেছিল দলের কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ থেকে সেই বাবর আজম, সাইম আয়ুবকে বাদই দিল পাকিস্তান। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন ছ’জন নতুন মুখ। বিশ্বকাপে ভাল খেলা সাহিবজাদা ফারহানকে এক দিনের দলে ডাকা হয়েছে। গত বছর শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছিল। তিনিই নেতৃত্ব দেবেন। জায়গা ধরে রেখেছেন মহম্মদ রিজওয়ান। লেগস্পিনার আবরার আহমেদ এবং অলরাউন্ডার ফাহিম আশরফও দলে আছেন। এক দিনের ক্রিকেটে অভিষেক হওয়ার জায়গায় রয়েছেন…

দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ তকমা আবার ফিরে এল

ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার অপরাজিত যাত্রা থামল নিউজিল্যান্ডের অভূতপূর্ব ব্যাটিং তাণ্ডবে। ফিন অ্যালেনের ৩৩ বলে অপরাজিত ১০০ রানের বিধ্বংসী ইনিংসে কিউইরা ১৭০ রানের লক্ষ্য তাড়া করে নিল মাত্র ১২.৫ ওভারে, ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে ফাইনালে উঠল। এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তুলেছিল। শুরুতে কুইন্টন ডি কক (১০) ও রায়ান রিকেলটন (০) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper