Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

খেলা

শ্রীলঙ্কার পর চিঠি আমিরশাহির, আরও চাপে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কট করায় ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে পাকিস্তান। ক্রমশ চাপ বাড়ছে তাদের ওপর। এবার শ্রীলঙ্কার পর তাদের ইমেল করল আরব আমিরশাহি। পাক বোর্ডকে করা ইমেলে সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তানের উচিত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলা। আমিরশাহি বোর্ড ইমেলে বলেছে, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে আমিরশাহি ক্রিকেটের দীর্ঘ দিনের সম্পর্ক। পাকিস্তান দলকে অতীতে নিজেদের দেশের মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে আমিরশাহি। সেখানেই নিজেদের ঘরের প্রতিযোগিতা আয়োজন করেছে তারা।’ আমিরশাহি বোর্ডের বক্তব্য,…

নেপালকে সাহায্য করতে চান স্টেন, প্রশংসা যুবরাজ-অশ্বিনদের

চার রানে হারলেও নেপালের লড়াই ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। প্রাক্তন ক্রিকেটাররাও প্রশংসা করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন প্রায় ঘটিয়ে ফেলেছিল নেপাল। তবে নেপালের লড়াই দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডেল স্টেন। তিনি কোনও ভাবে নেপাল দলের সঙ্গে যুক্ত হয়ে পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নেপালের খেলা দেখার পর স্টেন লেখেন, ‘নেপাল, তোমাদের যদি দরকার হয় তাহলে আমি সাহায্য করতে তৈরি। আরও উঁচুতে ওঠো।’ প্রতিবেশী দেশের খেলাকে কুর্নিশ জানিয়েছেন যুবরাজ সিং। তিনি লিখেছেন, ‘নেপালের প্রতি সমীহ বেড়ে গেল।…

বিশ্বকাপের ফাঁকে মদ্যপান! ভারত থেকে বিতাড়িত আমিরশাহির পাক ক্রিকেটার

বিস্ফোরক অভিযোগ সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটার মহম্মদ জোয়েবের বিরুদ্ধে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যার মধ্যে মদ্যপানের অভিযোগও রয়েছে। শাস্তিস্বরূপ তাঁকে আমিরশাহিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আরব আমিরশাহি। চেন্নাইয়ে মুখোমুখি হবে দুই দল। কিন্তু তার আগে দলের ব্যাটার মহম্মদ জোয়েব দুবাই ফিরে যাচ্ছেন। তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। জোয়েবের বিরুদ্ধে বিশ্বকাপের মাঝেই মদ্যপান এবং মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতার…

চাপে পড়ে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ নিয়ে সুর নরম করছে পাকিস্তান

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে সুর নরম হচ্ছে পাকিস্তানের। বাংলাদেশের সমব্যথী হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আইসিসি'র টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচের দিকেই পাখির চোখ থাকে ক্রিকেটপ্রেমীদের। শুধু দুই দেশের সমর্থকই নয়, যে দেশগুলি ক্রিকেট খেলে তাদের বোর্ডেরও চোখ থাকে এই ম্যাচের উপর কারণ যে কোনও আইসিসি টুর্নামেন্টের মূল মুনাফার ম্যাচই হলো এটি। আইসিসি টুর্নামেন্টের অর্থনৈতিক সাফল্য নির্ভর করে এই ম্যাচের উপর। ব্রডকাস্টিং সত্ত্ব, বিঞ্জাপন এবং…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper