Khabor Ekhon
ইতালির বিপক্ষে সহজ জয় ওয়েস্ট ইন্ডিজের
কৌশিক চক্রবর্তী: সুপার এইট অভিযান শুরু হওয়ার আগে অল উইন রেকর্ড বজায় রাখল ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপের শেষ ম্যাচে ইতালি'কে পরাস্ত করল ৪২ রানে। সুপার এইটের ম্যাচে এই মাঠেই ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এই বিশ্বকাপে ফেভারিট ভরতের বিরুদ্ধে ইডেনের রেকর্ড কিছুটা হলেও স্বস্তিতে রাখবে সাই হোপ-ড্যারেন সামির দলকে।
বৃহস্পতিবার প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৬৫/৬। প্রথম বার বিশ্বকাপ খেলা ইতালির বিরুদ্ধে আরও বেশি রান প্রত্যাশিত ছিল ক্যারিবিয়ান দলটির থেকে। যে ভাবে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের আটকে রেখেছিল ইতালির…
