AB Live News
গম্ভীরকে প্রস্তাব রাজস্থানের
রাজস্থান: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে প্রস্তাব দিল রাজস্থান রয়্যালস। তবে যত দূর খবর, গম্ভীর এই প্রস্তাবে রাজি নন।
জানা গিয়েছে, রাজস্থান রয়্যালসের মালিকরা গম্ভীরের সঙ্গে কথা বলেছেন। আইপিএলের আগামী মরসুমের আগে রাজস্থানের মালিকানা বদলেছে। ফলে দলের অধিনায়কত্ব থেকে শুরু করে কোচিং স্টাফ, সব কিছুতেই বদল হয়েছে। গম্ভীরকে দলের মেন্টর বা সিইও বা পরামর্শদাতা, কোনও একটি পদের দায়িত্ব দিতে চায় রাজস্থান। তবে রাজস্থান চাইলেও হয়তো গম্ভীরকে পাবে না। কারণ, আপাতত ভারতীয় দলের কোচ হিসাবেই থাকতে চাইছেন গৌতি। ২০২৭ সাল পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে। কোচ হয়ে ভারতকে ইতিমধ্যেই একটি আইসিসি ট্রফি (চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতিয়েছেন গম্ভীর। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও এক ম্যাচ বাকি থাকতে সুপার এইটে উঠেছে ভারত। এরপর ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ রয়েছে। ততদিন ভারতের কোচ হিসাবেই থাকতে চান তিনি। গম্ভীরের চুক্তি আর না বাড়ানো হলে ২০২৭ সালের পর আইপিএলের কোনও দলে দেখা যেতে পারে তাঁকে। ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকাকালীন অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির কোচ থাকতে পারবেন না গম্ভীর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

