Khabor Ekhon
ইডেনে ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ
আরব আমিরশাহিকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলে দিল আফগানিস্তান। গ্রুপ ডি-তে তিন ম্যাচের মধ্যে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন প্রোটিয়ারা। কিন্তু খাতায়-কলমে সুপার এইট নিশ্চিত ছিল না তাদের। এদিন আফগানিস্তানের জয়ের পর এই গ্রুপ থেকে একটি দল হিসাবে নক আউটে উঠে গেলেন এডেন মার্করামরা।
ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবেই শেষ করবে বলে আশা। ফলে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বা জিম্বাবোয়ে (এক্স ২), ওয়েস্ট ইন্ডিজ (এক্স ৩) ও দক্ষিণ আফ্রিকা (এক্স ৪)। এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সুপার এইট আগেই পাকা হয়ে গিয়েছিল। এবার সেই তালিকায় জুড়ল দক্ষিণ আফ্রিকা। ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হবে। ভারতের বাকি দুই ম্যাচ ২২ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি। ২২ তারিখ আমেদাবাদে প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে নামবে ভারত।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

