Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কষ্ট করে জিতে ইটালিকে বিদায় জানাল ইংল্যান্ড

0 760,150

ধারে ভারে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু ইটালির বিরুদ্ধে যে ভাবে কষ্ট করে জিতল তারা, তাতে সুপার এইট কনফার্ম হলেও, বেশ চিন্তায় থাকলেন ব্রেন্ডন ম্যাককালামরা। ওয়েস্ট ইটালিকে ২৪ রানে হারিয়ে গ্রুপ সির দ্বিতীয় দল হিসাবে সুপার এইট নিশ্চিত হল ইংরেজদের।

এদিন ইডেনে হাজির হয়েছিলেন প্রায় ২৩ হাজারের ওপর দর্শক। চার, ছয় বা উইকেট পড়লেও, নন্দনকাননের চিৎকার কানে ভেসে আসছিল। তারকা সংস্কৃতি ছেড়ে শহর কলকাতা যে মারকাটারি ক্রিকেটে ঝুঁকে, তা প্রমাণিত।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০২ রান তোলে ইংল্যান্ড। জস বাটলার (৪ বলে ৩) ব্যর্থ হলেও, ফিলিপ সল্ট শুরুটা করেন ভালো। কিন্তু ১৫ বলে ২৮ রানে থামতে হয় তাঁকে। ইংল্যান্ড ২০০-র ওপর রান করলেও, মাত্র একজন ব্যাটারই অর্ধশতরানের গণ্ডি পার করেছেন। উইল জ্যাকস মারকাটারি ইনিংস খেলেন। মাত্র ২২ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া জেকব বেথেল (২০ বলে ২৩), টম ব্যান্টন (২১ বলে ৩০), হ্যারি ব্রুক (৯ বলে ১৪), স্যাম কারেনরা (১৯ বলে ২৫) ভালো শুরু করেও, মাঝপথে খেই হারিয়ে ফেলেন। জেমি ওভারটনও ৯ বলে ১৫ রান করেন।

জবাবে জফ্রা আর্চারের বলে কাঁপতে থাকা ইটালিও লড়াইয়ে ফেরেন ওপেনার জাস্টিন মোসকা ও বেন মানেনতির ব্যাটে। ৩৪ বলে ৪৩ রান করেন মোসকা। আর মানেনতি ছিলেন ম্যাচের সেরা পারফর্মার। মাত্র ২৫ বলে ঝোড়ো ৬০ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এই দু’জনের পার্টনারশিপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে আজুরি ব্রিগেড। কিন্তু জুটি ভাঙতেই স্বপ্নভঙ্গ। তবু শেষ চেষ্টা করেছিলেন গ্র্যান্ট স্টুয়ার্ট। ২৩ বলে ৪৫ করে তিনি বিদায় নেওয়ার পরই যেন লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় ইটালি। হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও, তাদের লড়াইকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেট বিশ্ব। প্রথমবার বিশ্ব মঞ্চে খেলতে এসেই ইটালি আভাস ছেড়ে গেল, বাইশগজে শাসন করতে এসেছে তারা। ইংল্যান্ডের হয়ে কারেন তিন উইকেট নেন। আর্চার ও ওভারটনের ঝুলিতে দু’টি করে উইকেট। শেষ ওভারে বল করতে এসে মেডেন দিয়ে দুই উইকেট নেন ওভারটন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper