Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আবুধাবির আকাশে বাংলার সোনালি ঝলকানি, জোড়া স্বর্ণপদক জয় করে ফিরলেন বঙ্গতনয়া বুল্টি রায়

0 409,868

ইউসুফ ইউহানা:(নি:প্র:)আবুধাবির আকাশে বাংলার সোনালি ঝলকানি, জোড়া স্বর্ণপদক জয় করে ফিরলেন বঙ্গতনয়া বুল্টি রা
খবর এখন: বিশ্বের দরবারে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলা। তারকেশ্বরের মাটির কুঁড়েঘর থেকে উঠে আসা অদম্য স্বপ্নসাধিকা বুল্টি রায় আবুধাবিতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড মাস্টার্স গেমস ২০২৬’-এ জয় করলেন জোড়া স্বর্ণপদক। বঙ্গললনার এই অসামান্য কৃতিত্বে গর্বে উচ্ছ্বসিত হয়েছে পুরো তারকেশ্বর, এমনকি গোটা বাংলা।
৪১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে ১০০ মিটার ও ৪০০ মিটার হার্ডলসে সোনার পদক এবং ২০০ মিটার হার্ডলসে রৌপ্যপদক জয় করেছেন বুল্টি। এটি তাঁর প্রথম সাফল্য নয়—এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে বারবার ঝলসে উঠেছে তাঁর পদকের ঝুলি। গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ আসরে ভারত-সহ মোট ৪২টি দেশ অংশ নিয়েছিল। বুল্টি দেশের হয়ে ট্র্যাকে নেমেছিলেন ১০০, ২০০ ও ৪০০ মিটার হার্ডলসে। ১২ ফেব্রুয়ারি শেষ হওয়া তাঁর সব ইভেন্টে ৪১টি দেশের অ্যাথলিটদের পিছনে ফেলে দুটি সোনা ও একটি রুপো জয় করেন এই বীরাঙ্গনা।
১৮ ফেব্রুয়ারি বুধবার হাওড়ায় পৌঁছনোর কথা তাঁর। সেদিনই তারকেশ্বরের বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন বুল্টি। ফোনে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “অসংখ্য মানুষের ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতায় আজ এই উচ্চতায় পৌঁছতে পেরেছি। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ।”
কিন্তু এই সোনালি সাফল্যের পথ কখনও মসৃণ ছিল না। দারিদ্র তাঁর নিত্যসঙ্গী। জয়কৃষ্ণ বাজারের এক চিলতে ঝুপড়িতে, ত্রিপল খাটানো মাটির কুঁড়েঘরে থাকেন তিনি। পরিবারের আর্থিক দৈন্যতার কারণে পুলিশ দফতর তাঁকে হোমগার্ডের চাকরি দিয়েছে। সেই ছোট্ট বেতনের ভরসায় স্বপ্নের দিকে ছুটে চলেছেন এই অদম্য অ্যাথলিট। শতাধিক পদক জয় করেও রাখার জায়গা নেই তাঁর ঘরে।
আবুধাবি যাওয়ার ডাক আসতেই আনন্দের সঙ্গে নেমে এসেছিল চিন্তার কালো ছায়া। বিদেশ যেতে প্রয়োজন ছিল প্রায় আড়াই লক্ষ টাকা। সংবাদমাধ্যমে খবর প্রচারিত হতেই এগিয়ে এসেছিলেন কামারকুণ্ডুর বাসিন্দা ভৈরবনাথ দাস, তাঁর স্ত্রী মানসী ও ছেলে পার্থ দাস। তাঁরা বুল্টির বাড়িতে এসে তুলে দিয়েছিলেন এক লক্ষ টাকা। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন দিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা। তারকেশ্বর ও পুরশুড়া থানার পক্ষ থেকেও এসেছিল সাহায্যের হাত। এই সব সহৃদয় মানুষের দানে সম্মান রেখেই আজ বিশ্বমঞ্চে বাংলার পতাকা উড়িয়েছেন বুল্টি রায়।
তাঁর এই লড়াই শুধু পদক জয়ের নয়, দারিদ্রকে জয় করারও। বুল্টি রায়—এক অমিত সাহসের নাম, বাংলার গর্ব।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper