Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কুলদীপের রাগ কমানোর চেষ্টায় সূর্যকুমার!

0 4,561,007

সূর্যকুমার যাদবের ধমকে কি রাগ করেছেন কুলদীপ যাদব? পাকিস্তান ম্যাচে ক্যাচ ফস্কানোয় মাঠেই সূর্যের ধমক খেয়েছিলেন কুলদীপ। পরে হোটেলে ফিরে কুলদীপের রাগ কমানোর চেষ্টা করেছেন সূর্য। তাঁকে জড়িয়ে ধরেছেন। তাতে কি রাগ কমেছে ভারতীয় দলের স্পিনারের?

পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভারে বল করছিলেন হার্দিক। পাকিস্তানের তখন ৯ উইকেট পড়ে গিয়েছে। প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদির দস্তানায় বল লাগে। কিন্তু উইকেটরক্ষক ঈশান কিশন বল ধরতে পারেননি। পরের বলে আবার বড় শট মারার চেষ্টা করেন আফ্রিদি। লং অনে ছিলেন কুলদীপ। তিনি ক্যাচ ধরার চেষ্টা করেন। কিন্তু বল তাঁর তালুতে লেগে ছিটকে বাউন্ডারির বাইরে চলে যায়। ক্যাচ তো ধরতেই পারেননি কুলদীপ, উল্টে ছয় রান দেন তিনি।

পর পর দু’বলে ক্যাচ পড়ায় মেজাজ হারান হার্দিক। তিনি হাতের ইশারায় ঈশান ও কুলদীপকে দেখিয়ে কিছু একটা বলেন। বোঝা যাচ্ছিল, ক্যাচ ফস্কানোর জন্য দুই সতীর্থের উপরেই রাগ দেখান হার্দিক। সেই ওভারের শেষ বলে অবশ্য উসমান তারিককে আউট করে খেলা শেষ করে দেন তিনি।

খেলা শেষে যখন ক্রিকেটারেরা নিজেদের মধ্যে হাত মেলাচ্ছেন, তখনই দেখা যায়, কুলদীপের হাত ধরে উত্তেজিত ভঙ্গিতে কিছু একটা বলছেন হার্দিক। বোঝা যাচ্ছিল, ক্যাচ ফস্কানোর জন্য বকুনি দিচ্ছিলেন তিনি। কুলদীপ চুপ করে শুনছিলেন। তখনই সেখানে দৌড়ে যান রিঙ্কু সিং। তিনি গিয়ে হার্দিককে সরিয়ে আনেন। সেখানেই ঘটনা শেষ হয়নি। পরে সূর্যকুমার কুলদীপকে দেখে উত্তেজিত ভঙ্গিতে কিছু একটা বলেন। বোঝা যাচ্ছিল, তিনিও ক্যাচ ফস্কানোয় খুশি নন। কুলদীপের ক্যাচ বিশেষ কঠিন ছিল না। একটু সপ্রতিভ হলেই ধরতে পারতেন তিনি। কিন্তু পারেননি। এই ম্যাচে তার কোনও প্রভাব পড়েনি। কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচে এই রকম ক্যাচ ফস্কালে তার প্রভাব দলের উপর পড়তে পারে। সেটাই হয়তো সতীর্থকে মনে করিয়ে দিচ্ছিলেন হার্দিক ও সূর্য।

পরে অবশ্য নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সূর্য। সেখানে দেখা যাচ্ছে, হোটেলের বারান্দায় এক দিক থেকে হেঁটে আসছেন কুলদীপ। অন্য প্রান্ত থেকে যাচ্ছেন সূর্য। মাঝপথে সূর্য কুলদীপকে জড়িয়ে ধরেন। কিন্তু কুলদীপ কোনও রকমে হাত ছাড়িয়ে চলে যান। তাতে অবাক হয়ে যান সূর্য। এই ভিডিয়োর ক্যাপশনে ভারত অধিনায়ক লেখেন, ‍‘আর রাগ করিস না ভাই।’

ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে, মজার ছলে কুলদীপের রাগ কমানোর চেষ্টা করেছেন সূর্য। তবে তাতে কুলদীপের রাগ কমেছে কিনা, তা অবশ্য জানা যায়নি। অবশ্য এমনও হতে পারে যে, পুরো ভিডিয়োটাই মজার ছলে বানানো। আদতে অধিনায়কের বকুনিতে কিছু মনেই করেননি কুলদীপ। মাঠের ওই ঘটনা নিয়ে বেশি আলোচনা হওয়ার কারণেই এই ভিডিয়ো বানিয়েছেন তাঁরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper