Khabor Ekhon
জিতে আশা জিইয়ে রাখল আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরশাহিকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার আশা জিইয়ে রাখল আফগানিস্তান। ১৬১ রান তারা করতে নেমে চার বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় রশিদ খানের দল।
প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬০ রান তোলে আমিরশাহি। আলিসান শারাফু এবং সোহাইব খান দলের হাল ধরেন। সারাফু ৩১ বলে ৪০ এবং সোহাইব ৪৮ বলে ৬৮ রান করেন। বাকিরা অবশ্য কেই সেভাবে নজর কাড়তে পারেননি। আফগানিস্তানের হয়ে বল হাতে চার উইকেট নেন আজমাতুল্লাহ ওমরজাই। দুই উইকেট মুজিব উর রহমানের।
জবাবে এদিন শুরুতেই আউট হয়ে যান রহমানুল্লাহ গুরবাজ। তবে অপর ওপেনার ইব্রাহিম…
