Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনও ইচ্ছে ছিল না, জানালেন নকভি

0 38,981

যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে রবিবারের ম্যাচের জন্য তৈরি হচ্ছে ভারত-পাকিস্তান। কিন্তু পাকিস্তান ম্যাচ বয়কট বিতর্ক এখনও থামছে না। এবার নতুন দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তাঁর দাবি, ভারতের বিরুদ্ধে খেলতে তাঁদের কোনও আপত্তিই ছিল না!

সাংবাদিকদের নকভি জানান, তাঁরা একমাত্র বাংলাদেশের জন্য ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন। নকভি বলেন, ‍‘আমরা বাংলাদেশের বিষয় ছাড়া কিছু নিয়ে আলোচনাই করিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশকে সম্মান ফিরিয়ে দেওয়া। ওদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুরাহা।’ নকভি জানিয়েছেন, বাংলাদেশের দাবি আইসিসি মেনে নেওয়ার পরেই সিদ্ধান্ত বদলেছেন তাঁরা। পিসিবি চেয়ারম্যান বলেন, ‍‘বাংলাদেশ যা দাবি করেছিল তা মেনে নিয়েছে আইসিসি। আমাদের কোনও দাবি ছিল না। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনও ইচ্ছাও ছিল না। আমরা শুধু বাংলাদেশের কথা ভেবে এটা করেছি। আমাদের সরকার ওদের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছে। আইসিসির সঙ্গে নিজেদের নিয়ে একটা কথাও বলিনি।’

জানা গিয়েছে, বৈঠকে আইসিসির কাছে তিনটি দাবি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার মধ্যে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ, ভারত-পাকিস্তান-বাংলাদেশকে নিয়ে ত্রিপাক্ষিক সিরিজ ও করমর্দন বিতর্ক বিষয় ছিল। কিন্তু পাকিস্তানের সেই দাবি মানেনি আইসিসি। যদিও বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে নতুন দাবি করলেন নকভি। তাঁর দাবি, তাঁরা কোনও শর্তই রাখেননি আইসিসির কাছে। পুরোটাই তাঁরা করেছেন বাংলাদেশের স্বার্থে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper