Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ইতিহাস রচনা করে রঞ্জি’র সেমিফাইনালে জম্মু-কাশ্মীর, উচ্ছ্বসিত মেহরাজউদ্দিন

0 9,036

ইতিহাস তৈরি করে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে জম্মু-কাশ্মীর। কাশ্মীরের ক্রিকেট ইতিহাসে রঞ্জি ট্রফি বরাবরই রয়ে গিয়েছে অধরা মাধুরী। কাশ্মীরের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং জঙ্গি সংগঠনগুলির অতীতে মাথাচাড়া দিয়ে ওঠা মূল ধারা থেকে বিভিন্ন বিভাগের পিছিয়ে দিয়েছিল ভূ-স্বর্গ’কে।

তবে, পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বিজেপি ক্ষমতায় আসার পর কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ সিংহভাগ নিয়ন্ত্রণে এসেছে। কাশ্মীরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন স্থিতিশীল হয়েছে, পর্যটন বেড়েছে। সামগ্রিক উন্নতি এবং বিকাশের প্রভাব পড়েছে ক্রিকেটেও।

জম্মু-কাশ্মীর ক্রিকেট দলের রঞ্জি সেমিফাইনালে ওঠার খবর শুনে বেজায় খুশি মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। ভারতীয় ফুটবলের প্রাক্তন নক্ষত্রের কথায়, “কাশ্মীরে কখনও প্রতিভার অভাব ছিল না।‌ কাশ্মীরের ছোট ছোট ছেলেরা যেমন বল পায়ে কাশ্মীরের ভূখণ্ড দাপিয়ে বেড়ায় তেমনই ব্যাট হাতেও ক্রিকেটের প্রতি ভালবাসা জানান দেয় উপত্যকার নানান এলাকা। আমি আশা করি ছেলেরা নিজেদের ২০০ শতাংশ উজাড় করে দেবে। এই সুযোগ রোজ রোজ আসে না। বাংলা কঠিন দল, প্রতিষ্ঠিত দল। সেই দলের বিরুদ্ধে জিততে হলে নিজেদের সেরাটা বের করে দিতেই হবে।”

উল্লেখ্য, মধ্যপ্রদেশকে কোয়ার্টার ফাইনালে পরাজিত করে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে জম্মু-কাশ্মীর। কল্যাণী’তে বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেমিফাইনাল। মেহেরাজ জানিয়েছেন তিনি জামশেদপুর থেকে ফিরে কল্যাণীতে ম্যাচ দেখতে যাবেন। ১৫ ফেব্রুয়ারি আইএসএল অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper