Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জিতে আশা জিইয়ে রাখল আফগানিস্তান

0 97,459

সংযুক্ত আরব আমিরশাহিকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার আশা জিইয়ে রাখল আফগানিস্তান। ১৬১ রান তারা করতে নেমে চার বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় রশিদ খানের দল।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬০ রান তোলে আমিরশাহি। আলিসান শারাফু এবং সোহাইব খান দলের হাল ধরেন। সারাফু ৩১ বলে ৪০ এবং সোহাইব ৪৮ বলে ৬৮ রান করেন। বাকিরা অবশ্য কেই সেভাবে নজর কাড়তে পারেননি। আফগানিস্তানের হয়ে বল হাতে চার উইকেট নেন আজমাতুল্লাহ ওমরজাই। দুই উইকেট মুজিব উর রহমানের।

জবাবে এদিন শুরুতেই আউট হয়ে যান রহমানুল্লাহ গুরবাজ। তবে অপর ওপেনার ইব্রাহিম জাদরান ৪১ বলে ৫৩ রান করেন। এরপর ডারউইজ রসোলি (২৩ বলে ৩৩) এবং ওমরজাইয়ের (২১ বলে অপরাজিত ৪০) ব্যাটে চার বল বাকি থাকতে ম্যাচ জিতে নেন আফগানরা। আমিরশাহির হয়ে জুনাইদ সিদ্দিকি এবং মহম্মদ আরফান দু’টি করে উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছেন ওমরজাই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper