AB Live News
দুই মুল্যবান ধাতুর দামের পতনে স্বস্তি ফিরছে মধ্যবিত্তদের

গভীর চিন্তায় শেষে এবার ক্রেতা বিক্রেতাদের মিলবে স্বস্তির নিশ্বাস। দামের পতন হল দুই ধাতুর। বিয়ের মরসুমেই কয়েকদিন আগেই পাল্লা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল সোনা, রুপো। হঠাৎ করেই রুপোর দাম ৪ লক্ষ পেরিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ করার পর চমক এল সোনা, রুপোর দামে। ক্রমশ দামের পতন হচ্ছে সোনালি ও সাদা দুই ধাতুর। যার জেরে সপ্তাহের প্রথম দিনে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দুটি মূল্যবান ধাতুর দামে আরও কমে গিয়েছে। আজ ১ কেজি রুপোর দাম প্রায় আট হাজার টাকারও বেশি কমে গিয়েছে। সুতরাং আগের দামের থেকে বর্তমানে প্রতি কেজি রুপো ১.৮৪ লক্ষ টাকা সস্তা হয়েছে।
বাদ যায়নি সোনাও। প্রতি ১০ গ্রামে ১,৭০০ টাকারও বেশি কমেছে সোনার দাম। সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ লেনদেন হওয়ার মুহূর্তেই রুপোর দাম প্রতি কেজিতে ৮,৮৫৭ টাকা কমেছে। যেখানে রুপোর দাম এসে দাঁড়িয়েছিল ২,৪৪,৩৬০ টাকায় সেখানে বর্তমান ধাতুটি ২,৩৫,৫০৩ টাকায় নেমে এসেছে। জানুয়ারির শেষে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম প্রথমবারের মতো প্রতি কিলোগ্রামে ৪ লক্ষ টাকা ছাড়িয়েছিল। যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছিল। তবে সেই তুলনায় বর্তমানে রুপোর দাম ১,৮৪,৫৪৫ টাকায় নেমে এসেছে। আর এই পুরো ঘটনাটি ঘটেছে মাত্র ১৭ দিনের মধ্যে। অপরদিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের জেরে দাম কমেছে সোনাও।
গত শুক্রবার প্রতি ১০ গ্রামের দাম ১,৫৫,৮৯৫ টাকায় এসেছিল। সেই তুলনায় বর্তমানে ১,৫৪,১৯১ টাকায় নেমে এসেছে সোনা। সেই অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৭০৪ টাকা কমেছে। রুপোর মতো সোনার সর্বোচ্চ স্তরের কথা বলতে গেলে সোনার প্রতি ১০ গ্রামের দাম হয়েছিল ১,৯৩,০৯৬ টাকা। সেই তুলনায় সোনার বর্তমান দাম প্রতি ১০ গ্রামে ৩৮,৯০৫ টাকা কমেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

