Khabor Ekhon
সাইবার প্রতারণার টাকার ‘রুট’ কি চাঁচল পর্যন্ত? ইডির হানায় তুঙ্গে চাঞ্চল্য
রাজনন্দিনী ঘোষ :: মালদহের চাঁচলে ভোরের অভিযান ঘিরে চাঞ্চল্য। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মুলাইবাড়ি গ্রামে শফিকুল আলম ওরফে লিটনের বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সাইবার ক্রাইম সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।তদন্তকারীদের নজরে রয়েছে শফিকুল আলমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হওয়া একাধিক আর্থিক লেনদেন। তদন্তকারীদের সন্দেহ, সাইবার প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থের লেনদেনের সঙ্গে ওই অ্যাকাউন্টের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্রেই চাঁচলের বাড়িতে ইডির এই অভিযান বলে জানা যাচ্ছে।তল্লাশি চলাকালীন বিভিন্ন নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত তদন্তকারীদের হাতে কী গুরুত্বপূর্ণ তথ্য বা নথি এসেছে, কিংবা কোনও টাকা বা সম্পত্তির হদিশ মিলেছে কি না, তা স্পষ্ট নয়। একদিকে সাইবার প্রতারণার অভিযোগ, অন্যদিকে সেই টাকার সম্ভাব্য আর্থিক গতিপথ—চাঁচলের এই ইডির অভিযানকে ঘিরে তদন্তের পরিধি কতটা বিস্তৃত, এখন সেটাই বড় প্রশ্ন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকেই নজর স্থানীয় মহলের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

