Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বছরের পর বছর কাজ, এবার চাকরি নিয়ে সংশয়,সল্টলেকে শিক্ষক বিক্ষোভ

0 44,423

শ্রীতমা ব্যানার্জী :: চাকরি থাকবে তো? চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের একাংশ চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকের মনে। চাকরি রক্ষার দাবিতে সল্টলেকে পথে নেমে প্রতিবাদে সামিল হলেন তাঁরা।জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার-পোষিত স্কুলে আইসিটি প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকরা কাজ করছেন। তাঁদের একাংশের চুক্তির মেয়াদ শেষ হওয়ার মুখে। নতুন করে চুক্তি নবীকরণ না হলে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষকদের মধ্যে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে নিয়োগ হওয়া কয়েক হাজার প্রশিক্ষকের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতেই সল্টলেকে বিক্ষোভে নামেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলের বিভিন্ন ডিজিটাল কাজ ও কম্পিউটার প্রশিক্ষণের দায়িত্ব সামলানোর পর হঠাৎ করে চাকরি নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে তাঁদের।শিক্ষকদের একাংশের অভিযোগ, পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাঁদের চুক্তি নবীকরণের বদলে কাজ শেষ করার নোটিশ দেওয়া হয়েছে। বিভিন্ন রিপোর্টে প্রায় ১,৪০০ জনের কাছে চুক্তি শেষ হওয়ার নোটিশ পৌঁছনোর কথা উঠে এসেছে।শিক্ষকদের বক্তব্য, শুধু তাঁদের পরিবার নয়, এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে স্কুলের দৈনন্দিন কাজেও। কারণ স্কুলের একাধিক অনলাইন পরিষেবা, তথ্য আপলোড এবং ডিজিটাল পরিকাঠামোর কাজে কম্পিউটার প্রশিক্ষকদের ভূমিকা রয়েছে। তাই তাঁদের দাবি, চুক্তি বাতিল না করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাঁদের কর্মসংস্থান বজায় রাখতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীদের একাংশ। চাকরি রক্ষার দাবিতে সল্টলেকের রাস্তায় শিক্ষকদের প্রতিবাদ—চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সরকার কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper