Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

বুধবারে গুলি,শুক্রবারে পুলিশের জালে

0 55,352

বিক্রম দাস :আসানসোলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর অবশেষে ধরা পড়ল প্রতাপ দাস। পুলিশের দাবি, শুক্রবার সকালে হীরাপুরের ইসমাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় প্রতাপের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে খবর।সূত্রের খবর, প্রতাপের অবস্থান জানতে পেরে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর পুলিশ তার কাছে পৌঁছতেই সে আগ্নেয়াস্ত্র বের করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে প্রতাপের পায়ে আঘাত লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।উল্লেখ্য, গত বুধবার আসানসোলের হীরাপুর এলাকায় প্রতাপকে গ্রেফতার করতে গিয়ে বিপাকে পড়েছিল পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশকর্মীদের লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় সে। ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হননি। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু হয়।প্রতাপের বিরুদ্ধে সাইবার প্রতারণা, ডাকাতি-সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাকে ঘিরে এবার নতুন করে তদন্ত শুরু হয়েছে।আসানসোলের এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের অভিযানের পর প্রতাপের গ্রেফতারি এবং গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এখন আলোচনার কেন্দ্রে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper