Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নিউজিল্যান্ড হারতেই ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল অনিশ্চিত

0 549,932

শুক্রবারই এই প্রশ্মের উত্তর দিয়ে দিতে পারত ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। কিন্তু মিচেল স্যান্টনারেরা হেরে যাওয়ায় উত্তর এখনও অধরা। কলকাতার ক্রিকেটপ্রেমীদের আশঙ্কায় রেখেছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ।

শনিবার সুপার এইটের ‘গ্রুপ টু’র শেষ ম্যাচে মুখোমুখি হবেন সলমন আলি আঘা এবং দাসুন শনাকারা। এই ম্যাচের পর চূড়ান্ত হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সেমিফাইনালিস্ট। নিউজিল্যান্ড একটি ম্যাচ জিতেছে। তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। স্যান্টনারদের পয়েন্ট ৩। পাকিস্তান শনিবার শ্রীলঙ্কার কাছে হেরে গেলে ১ পয়েন্টের বেশি পাবে না। ফলে সলমনেরা ছিটকে যাবেন। শ্রীলঙ্কা জিতলেও লাভ নেই। শনাকাদের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। তবে পাকিস্তানের সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কাকে হারাতে পারলে সলমনদের পয়েন্টও হবে নিউজিল্যান্ডের মতো ৩। তখন দেখা হবে নেট রান রেট।

নিউজিল্যান্ডের নেট রান রেট ১.৩৯০। পাকিস্তানের -০.৪৬১। নেট রান রেটে কিউয়িদের টপকাতে হলে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। প্রথম ব্যাট করলে সলমনদের জিততে হবে ৬৪ রানে। আর পরে ব্যাট করলে ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছোতে হবে তাঁদের। এই ম্যাচের ফলের উপরই নির্ভর করবে ইডেনে সেমিফাইনাল হবে কি না।

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান। তাই সলমনেরা সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ হবে কলম্বোয়। ৪ মার্চের সেমিফাইনাল হাতছাড়া হবে ইডেন গার্ডেন্সের। নিউজিল্যান্ড শেষ চারে উঠলে খেলা হবে কলকাতায়। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা নিশ্চিত। ফলে মাঠে গিয়ে বিশ্বকাপ সেমিফাইনাল দেখতে কলকাতার ক্রিকেটপ্রেমীদের ভরসা শ্রীলঙ্কা।

দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে এমন জটিলতা নেই। ম্যাচ হবে ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইংল্যান্ড শেষ চারে উঠেছে প্রথম দল হিসাবে। চতুর্থ দল হিসাবে শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের। রবিবার ইডেনে এই দু’দলের যারাই জিতুক তারা ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ে খেলবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper