AB Live News
অনুশীলনে গুরুতর চোট দুবের
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা হারে পাহাড়প্রমাণ চাপে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার চেন্নাইয়ে সুপার এইটের ম্যাচে ভারতের সামনে জিম্বাবোয়ে। এই ম্যাচে বড়ো রানরেট রেখে জিততে হবে সূর্যকুমার যাদবদের। তবে তার আগে নয়া উদ্বেগে ভারত। অনুশীলনে আঘাত পেলেন শিবম দুবে। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এখন কেমন আছেন বাঁহাতি এই ক্রিকেটার? এমনিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটা রানরেট বাড়িয়ে নেওয়ার ম্যাচ। তার ওপর ব্যাটারদের অর্ধেক ফর্মে নেই। অভিষেক শর্মা, সূর্যকুমার, ঈশান-তিলকরা সকলেই দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন। মঙ্গলবার সন্ধ্যায় অনুশীলন চলল চার ঘণ্টার মতো। কিন্তু আচমকাই তাল কাটল শিবমের চোটে। চিপকে দেখা গেল, বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বড়ো শট আছড়ে পড়ে এই এলাকায়। যাতে দূরপাল্লার ক্যাচ নিখুঁতভাবে নিতে পারেন ফিল্ডাররা, সেই কারণে দুবেকে বাউন্ডারির সামনে পাঠানো হয়।
ফিল্ডিংয়ের সময় তাঁর কাছে একটি বল ধেয়ে আসে। যা ধরতে যান দুবে। তবে বল তাঁর আঙুলের ডগায় লেগে বাউন্ডারি লাইন পার করে। তখন দেখা যায় দুবেকে যন্ত্রণায় ছটফট করতে। তবে স্বস্তির বিষয়, বড়োসড়ো চোটের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। দুবের চোট গুরুতর হলে সেটা ভারতীয় দলের জন্য বিরাট সমস্যার হত।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে রয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। পাঁচ ম্যাচে ১৫৮ রান করেছেন। গড় ৩১.৬০। স্ট্রাইক রেট ১৫৪.৯০। এর মধ্যে রয়েছে একটি হাফসেঞ্চুরিও। এখনও পর্যন্ত ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শিবম।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

