Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভলিবল সংস্থায় সজল ‘ইন’, হামলায় কড়া বার্তা, অভিযুক্তদের ছাড় নয়

0 19

সায়নী হাজরা : পশ্চিমবঙ্গ ভলিবল সংস্থার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। দায়িত্ব গ্রহণের পরই রাজ্য ভলিবল সংস্থার সচিব রথীন রায়চৌধুরির উপর হামলার ঘটনায় সরব হলেন তিনি। সচিবের ঘরে ঢুকে তাণ্ডব এবং তাঁকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগের নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সজল।অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর ভলিবল সংস্থার তাঁবুতে সচিব রথীন রায়চৌধুরির ঘরে ঢুকে কয়েক জন দুষ্কৃতী হামলা চালায়। তাঁর ঘর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর ছবি নামিয়ে সেখানে ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবি টাঙিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় ১৯ সেপ্টেম্বর ময়দান থানায় অভিযোগ দায়ের করেন রথীন। ইতিমধ্যে ছ’জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে জানা গিয়েছে।রথীনের অভিযোগ, তাঁকে সচিবের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা মানতে রাজি হননি। তাঁর দাবি, ২০২৭ সাল পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে এবং নভেম্বরেই সংস্থার নির্বাচন হওয়ার কথা। এই পরিস্থিতির মধ্যেই তাঁর ঘরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁর।রবিবার ভলিবল সংস্থার তাঁবুতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন নতুন সভাপতি সজল। সচিবের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি স্পষ্ট করেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। তাঁর বক্তব্য, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের শাস্তির মুখে পড়তে হবে।তবে হামলার নেপথ্যে ঠিক কারা, কী কারণে তাঁরা ভলিবল সংস্থার তাঁবুতে ঢুকে তাণ্ডব চালাল এবং সচিবকে পদত্যাগের জন্য চাপ দেওয়ার অভিযোগের পিছনে কী কারণ—সেগুলি এখনও স্পষ্ট নয়। তদন্তেই ঘটনার পুরো ছবি সামনে আসবে। রাজ্য ভলিবল সংস্থার প্রশাসনিক অস্থিরতার আবহে নতুন সভাপতি সজল ঘোষের সামনে এখন সংস্থার পরিবেশ স্বাভাবিক রাখা এবং খেলাধুলার পরিসরকে বিতর্কের বাইরে রাখার বড় দায়িত্ব।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper