Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজ্য

মমতার সভায় হাইকোর্টের সিলমোহর, কিন্তু জমায়েতে কড়া শর্ত!

শ্রীতমা ব্যানার্জী :: শ্রীরামপুর কোর্ট ময়দানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে। তবে জমায়েতের ক্ষেত্রে আদালত ১,০০০ জনের সীমা বেঁধে দিয়েছে।কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ২,০০০ জনের জমায়েতের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু মাঠের আয়তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে রাজ্য আপত্তি জানায়। রাজ্যের বক্তব্য ছিল, নিরাপত্তার জন্য জায়গা ছেড়ে দিলে অতিরিক্ত ভিড়ের ক্ষেত্রে পরিস্থিতি সামলানো কঠিন…

নন্দীগ্রাম-রেজিনগর ভোটের আগে ‘জোড়াফুল’ নিয়ে বড় বৈঠক কমিশনে

শ্রীতমা ব্যানার্জী : পশ্চিমবঙ্গে আসন্ন দুই উপনির্বাচনকে ঘিরে নতুন করে সামনে এল তৃণমূলের নির্বাচনী প্রতীক সংক্রান্ত জটিলতা। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে দুই শিবির। সূত্রের খবর, বৃহস্পতিবার এই বিষয়েই দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছে নির্বাচন কমিশন। বৈঠকের পর প্রতীক সংক্রান্ত কোনও অন্তর্বর্তী নির্দেশ আসতে পারে বলে জানা যাচ্ছে। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে এবং রেজিনগর মুর্শিদাবাদে। এই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই…

মায়ের আগমন-প্রস্থানের বাহন কী? জেনে নিন এর প্রভাব

শ্রীতমা ব্যানার্জী :শারদোৎসবের অপেক্ষায় এখন থেকেই উৎসবের আবহ তৈরি হতে শুরু করেছে। ২০২৬ সালে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে। আর ২০ অক্টোবর পালিত হবে বিজয়া দশমী। এই বছর দেবী দুর্গার আগমন ও গমনের বাহন নিয়েও রয়েছে বিশেষ তাৎপর্য। এবছর হাতিতে চড়ে মর্ত্যে আগমন করবেন মা দুর্গা। প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষীয় ব্যাখ্যায় দেবীর হাতিতে আগমনকে সুখ-সমৃদ্ধি, শান্তি এবং অতিবৃষ্টির ইঙ্গিত হিসেবে দেখা হয়। তবে দেবীর বিদায়ের বাহন ভিন্ন। ২০২৬ সালে মা দুর্গার নৌকায় চড়ে গমন হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রচলিত ব্যাখ্যায় এই বাহনকে…

দেবরাজের দুর্নীতির টাকা যেত অভিষেকের সংস্থায়, আদালতে চার্জশিট

তোলাবাজি ও সিন্ডিকেট রাজের মাধ্যমে তোলা কোটি কোটি টাকা সরাসরি স্থানান্তরিত হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্ত সংস্থায়। বুধবার বারাসত আদালতে পেশ করা বিস্ফোরক তৃতীয় চার্জশিটে এমনই গুরুতর দাবি করল বাগুইআটি থানার পুলিশ। যুব তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি ১০ কোটি টাকা পাঠানো হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্স’-এর অ্যাকাউন্টে। ধৃত যুব তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তে…

ক্ষতচিহ্ন দেখিয়ে বড় লড়াইয়ের ইঙ্গিত অভিষেকের

 অতীতে পাওয়া শারীরিক ক্ষত বা রাজনৈতিক প্রতিকূলতা যে তাঁকে বিন্দুমাত্র পিছু হটতে বাধ্য করেনি, বরং ভবিষ্যতের আরও বড় ও দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত—একটি দৃশ্যমান ক্ষতচিহ্ন ও ইঙ্গিতবাহী বার্তার মাধ্যমে ঠিক এই হুঙ্কারই দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজমাধ্যমের পাতায় তাঁর প্রকাশিত একটি ছবি ও কয়েকটি বাক্য রাজ্য রাজনীতির অন্দরে এক লহমায় তীব্র তোলপাড় সৃষ্টি করেছে। ক্ষমতার বৃত্ত, দলীয় সমীকরণ এবং বিরোধী শিবিরের নানামুখী আক্রমণের টানটান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূলের…

চিটফান্ড মামলায় ফের ইডির হানা, সকাল থেকেই তোলপাড় কলকাতা!

শ্রীতমা ব্যানার্জী :ঘুম ভাঙার আগেই দরজায় কড়া নাড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় শুরু হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে শহরের ৬টি জায়গায় একযোগে অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা।সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির আধিকারিকদের আনাগোনা ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। সূত্রের খবর, সংশ্লিষ্ট মামলার আর্থিক লেনদেন এবং নথিপত্র সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান। কোথা থেকে টাকা এসেছিল, কোথায় তার লেনদেন হয়েছে এবং সেই অর্থের সঙ্গে কারা যুক্ত—তদন্তের…

হাতে মাইক নিয়ে সল্টলেকে অগ্নিমিত্রা, দখলদারদের দিলেন ‘ডেডলাইন’!

শ্রীতমা ব্যানার্জী : সাধারণত মন্ত্রীকে দেখা যায় প্রশাসনিক বৈঠকে, সরকারি অনুষ্ঠানের মঞ্চে কিংবা দফতরের ব্যস্ততার মধ্যে। কিন্তু মঙ্গলবারের সল্টলেকের ছবিটা ছিল খানিকটা অন্যরকম। হাতে মাইক নিয়ে রাস্তায় নেমে পড়লেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আচমকা পরিদর্শনে বেরিয়ে ঘুরে দেখলেন এলাকার বিভিন্ন রাস্তা ও ফুটপাতের পরিস্থিতি। সল্টলেকের বিভিন্ন ওয়ার্ডে ঘুরতে গিয়ে মন্ত্রীর নজরে আসে ফুটপাত দখলের ছবি। কোথাও ফুটপাতের একটা বড় অংশ জুড়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, কোথাও আবার ফুটপাতের জায়গাতেই গড়ে উঠেছে দোকান। ফলে পথচারীদের হাঁটার…

নন্দীগ্রামে আবেগের লড়াই, বিজেপির প্রার্থী হাসিরানী রথ

শ্রীতমা ব্যানার্জী : নন্দীগ্রাম মানেই বাংলার রাজনীতিতে আলাদা এক আবেগ। জমি আন্দোলনের স্মৃতি থেকে শুরু করে ২০২১-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন—বারবার রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্র। এবার ফের সেই নন্দীগ্রামেই উপনির্বাচন। আর প্রার্থী বাছাইয়ে আবেগ ও রাজনৈতিক সমীকরণ—দুই দিককেই গুরুত্ব দিল বিজেপি। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে হাসিরানী রথের। তিনি প্রয়াত চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী তথা আপ্ত সহায়ক। নির্বাচনের আগে…

গণেশ পুজোর দিনই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১৮

শ্রীতমা ব্যানার্জী : গণেশ পুজোর দিনই বড়সড় বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়। বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে রায়পুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন যাত্রী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি রায়পুর থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। রায়পুরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার উপর উল্টে যায়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।খবর দেওয়া হয় পুলিশকেও। কিছুক্ষণের মধ্যেই…

দুর্গার আবাহন, গোপাল মুখোপাধ্যায়ের স্মরণ,গণেশ পুজোয় ‘নতুন বাংলা’র বার্তা!

রাজনন্দিনী ঘোষ ::গণেশ পুজো ঘিরে কলকাতার মণ্ডপে এ বছর শুধু উৎসব নয়, স্পষ্ট হচ্ছে রাজনৈতিক ভাবনা, বাঙালি পরিচয়ের দাবি এবং সাংস্কৃতিক অবস্থানও। জনবাজার থেকে কসবায়—থিমের ভাষায় ফুটে উঠছে বদলে যাওয়া বাংলার ছবি।দুর্গাপুজোর আগে গণেশ পুজো। এতদিন শহরের বহু জায়গায় এই উৎসব ছিল মূলত ছোট পরিসরের ধর্মীয় আয়োজন। কিন্তু সময় বদলেছে। এ বছর কলকাতার একাধিক গণেশ পুজোর মণ্ডপ যেন হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা, সাংস্কৃতিক পরিচয় এবং সামাজিক বক্তব্য প্রকাশের নতুন মঞ্চ।সবচেয়ে বেশি নজর কেড়েছে জনবাজারের গণেশ পুজো। মণ্ডপে গণেশের পাশাপাশি জায়গা পেয়েছে দুর্গার…

প্রেমিকাকে ডেকে এনে খুনের অভিযোগ, দেহ নিয়ে পালানোর সময় গ্রেফতার!

শ্রীতমা ব্যানার্জী : সম্পর্কের টানাপোড়েন, নাকি অন্য কোনও আক্রোশ? এক তরুণীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। অভিযোগ, পরিচিত এক তরুণীকে নিজের মেসে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন এক যুবক। এরপর ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহ বস্তায় ভরে বাইকে চাপিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে যান অভিযুক্ত।ঘটনাটি পুরুলিয়ার বলরামপুরের। মৃত তরুণীর নাম প্রীতিকা মাহাতো। বছর ২১-এর প্রীতিকা বাগমুণ্ডির বুরদা গ্রামের বাসিন্দা। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি পুরুলিয়ায় একটি মেসে থাকতেন।পরিবারের…

প্রতীক নিয়ে কমিশনে টানাটানি, তবু থামল না কালীঘাট! নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা

শ্রীতমা ব্যানার্জী : দলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে যখন তীব্র টানাপোড়েন, ঠিক সেই সময়ই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল। ফলে প্রতীক-জটের মধ্যেই কার্যত ভোটের ময়দানে প্রথম বড় পদক্ষেপ করল মমতা শিবির।আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। তার আগেই প্রার্থী ঘোষণা করে সংগঠনকে নির্বাচনী প্রস্তুতিতে নামিয়ে দিতে চাইছে কালীঘাট শিবির। দুই কেন্দ্রের উপনির্বাচনই এবার বিশেষ…

১৬ বছরের কিশোরীর বিয়ে রুখল প্রশাসন! গ্রেফতার যুবক

শ্রীতমা ব্যানার্জী ::বিয়ের আয়োজন প্রায় সম্পূর্ণ। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনের তৎপরতায় রুখে গেল নাবালিকার বিয়ে। মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় ১৬ বছরের এক নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করল প্রশাসন। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। অভিযোগের ভিত্তিতে সাগরপাড়া থানার পুলিশ হরেকৃষ্ণপুর এলাকায় পৌঁছয়। সেখানে গিয়ে নাবালিকার বিয়ের আয়োজনের সত্যতা মেলার পরই তা বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় নাবালিকাকে উদ্ধার…

“২৫২ মাদ্রাসায় তালা! আরও ১০০-কে শোকজ, রাজ্যে তুমুল চাঞ্চল্য”

শ্রীতমা ব্যানার্জী : রাজ্যে মাদ্রাসা নিয়ে বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের। তদন্ত ও যাচাইয়ের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করেছে সরকার। রবিবার এই সিদ্ধান্তের কথা সামনে আসতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সরকারি সূত্রে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন মাদ্রাসার পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের মাধ্যমে ব্যাপক যাচাই করা হয়েছিল। রাজ্যের ২২টি জেলা এবং কলকাতা এলাকার বিভিন্ন মাদ্রাসায় এই যাচাই চালানো হয়। মাদ্রাসাগুলির পরিচালন ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থীর তথ্য,…

জোড়াফুল কার? নাম-প্রতীক নিয়ে টানাপোড়েন, আজ ফয়সালার অপেক্ষায় দুই শিবির

শ্রীতমা ব্যানার্জী :একটি দলের পরিচয় শুধু তার নাম বা প্রতীকে নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, কর্মীদের আবেগ এবং মানুষের কাছে তৈরি হওয়া পরিচিতি। তাই সেই নাম ও প্রতীক নিয়েই যখন টানাপোড়েন শুরু হয়, তখন বিষয়টি নিছক সাংগঠনিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তৃণমূলের নাম এবং বহুলপরিচিত ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে এমনই এক গুরুত্বপূর্ণ পর্বে পৌঁছেছে রাজনৈতিক সংঘাত।‘কালীঘাট-তৃণমূল’ এবং ‘ঋতব্রত-তৃণমূল’—দুই পক্ষের বক্তব্য শুনতে শনিবার বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। ফলে প্রশ্ন একটাই—শেষ পর্যন্ত দলের নাম ও প্রতীকের অধিকার কার…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper