Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“২৫২ মাদ্রাসায় তালা! আরও ১০০-কে শোকজ, রাজ্যে তুমুল চাঞ্চল্য”

0 5,489,800

শ্রীতমা ব্যানার্জী : রাজ্যে মাদ্রাসা নিয়ে বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের। তদন্ত ও যাচাইয়ের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করেছে সরকার। রবিবার এই সিদ্ধান্তের কথা সামনে আসতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সরকারি সূত্রে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন মাদ্রাসার পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের মাধ্যমে ব্যাপক যাচাই করা হয়েছিল। রাজ্যের ২২টি জেলা এবং কলকাতা এলাকার বিভিন্ন মাদ্রাসায় এই যাচাই চালানো হয়। মাদ্রাসাগুলির পরিচালন ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থীর তথ্য, পরিকাঠামো এবং অর্থের উৎস-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি রাজ্যস্তর থেকেও বিশেষ পরিদর্শক দল পাঠানো হয়েছিল।সেই যাচাইয়ের রিপোর্টের ভিত্তিতেই প্রথম পর্যায়ে ২৫২টি মাদ্রাসাকে অবিলম্বে বন্ধ রেখে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বেশ কিছু ক্ষেত্রে গুরুতর অসঙ্গতিও ধরা পড়েছে বলে সরকারি তরফে দাবি করা হয়েছে।এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, মাদ্রাসাকে ঘিরে অতীতে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। তাঁর দাবি, বৈধ নিয়ম মেনে এবং সরকারের অনুমতি নিয়ে যে মাদ্রাসাগুলি চলছে, সেগুলি চলবে। তবে অনুমোদন ছাড়া যেখানে-সেখানে মাদ্রাসা চালানোর অনুমতি দেওয়া হবে না। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে কোন কোন মাদ্রাসা বন্ধের আওতায় পড়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ঠিক কী কী অসঙ্গতি পাওয়া গিয়েছে, তা নিয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসার অপেক্ষা রয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper