AB Live News
মমতার সভায় হাইকোর্টের সিলমোহর, কিন্তু জমায়েতে কড়া শর্ত!
শ্রীতমা ব্যানার্জী :: শ্রীরামপুর কোর্ট ময়দানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে। তবে জমায়েতের ক্ষেত্রে আদালত ১,০০০ জনের সীমা বেঁধে দিয়েছে।কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ২,০০০ জনের জমায়েতের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু মাঠের আয়তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে রাজ্য আপত্তি জানায়। রাজ্যের বক্তব্য ছিল, নিরাপত্তার জন্য জায়গা ছেড়ে দিলে অতিরিক্ত ভিড়ের ক্ষেত্রে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত ১,০০০ জনের জমায়েতের অনুমতি দেয়। একই সঙ্গে জিটি রোডে কোনও মিছিল করা যাবে না বলে জানানো হয়েছে। কর্মসূচির কারণে যাতে জিটি রোডের যান চলাচল ব্যাহত না হয়, সেটিও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে মাহেশের স্নানপিঁড়ি ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আয়োজনকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়েছিল। পুলিশি অনুমতি নিয়ে বিষয়টি আদালতে গড়ায়। পরবর্তী সময়ে মাঠের মালিকানা ও রাজনৈতিক কর্মসূচি আয়োজন নিয়ে আপত্তিও ওঠে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এবার শ্রীরামপুরের অন্য একটি জায়গায় সভার অনুমতি দেওয়া হল। ফলে আদালতের নির্ধারিত শর্ত মেনেই আগামী ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর কোর্ট ময়দানে কর্মসূচি আয়োজন করতে হবে আয়োজকদের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

