Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজ্য

সকালে জীববিজ্ঞানের শিক্ষক, সন্ধ্যায় ফুচকাওয়ালা, সংগ্রামের অন্য নাম এই মানুষটি

সায়নী হাজরা :: দিনের আলোয় তিনি ‘স্যার’। পড়ুয়াদের জীববিজ্ঞান ও বিজ্ঞানের জটিল বিষয় বোঝান, পড়াশোনার পথে এগিয়ে যেতে সাহায্য করেন। আর সন্ধ্যা নামলেই তাঁর পরিচয় বদলে যায়—পরিবারের বহু পুরনো ফুচকার ব্যবসায় দাঁড়িয়ে ক্রেতাদের হাতে তুলে দেন কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুড। একই মানুষের জীবনে শিক্ষকতা ও ফুচকা বিক্রি, দুই পেশার এমন মেলবন্ধনই তাঁকে আলাদা করে তুলেছে। দক্ষিণ কলকাতার এই বাসিন্দা নিজের পরিচয় বা ফুচকার দোকানের নির্দিষ্ট ঠিকানা প্রকাশ করতে চান না। প্রচারের আলোয় আসার থেকেও তাঁর কাছে গুরুত্বপূর্ণ নিজের কাজ এবং পরিবার। জীবনের গল্প…

বাংলার শিল্পে নতুন গতি? মুম্বই সফরে শুভেন্দু

শ্রীতমা ব্যানার্জী : পশ্চিমবঙ্গে বড় শিল্প ও বিনিয়োগ টানার লক্ষ্যে এবার মুম্বই সফরের পরিকল্পনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন তিনি।গণেশ চতুর্থীর উৎসবের পর মুম্বই যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, রিলায়্যান্স গোষ্ঠী পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। অনন্ত আম্বানির সঙ্গে কথোপকথনের পরই মুম্বই সফরের বিষয়টি সামনে আসে। সেখানে মুকেশ আম্বানির সঙ্গে বাংলায় শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।শুধু রিলায়্যান্স নয়, রাজ্যে…

অডিও বিতর্কে বহরমপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের

শিবনাথ দাস:বিতর্কিত অডিও টেপ ফাঁসের ঘটনায় রাজনৈতিক উত্তেজনার পারদ চড়িয়ে বহরমপুর থানায় হাজিরা দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই তিনি থানায় পৌঁছে যান। হাজিরা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ ও বর্তমান রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। এমনকি তাঁকে যে কোনও মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিধায়ক। রাজ্যের মসনদে রাজনৈতিক পরিবর্তনের পর এটিই তাঁর বিরুদ্ধে বড় ধরনের পুলিশি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।এদিন সকাল এগারোটায় তাঁকে বহরমপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া…

প্রতীক বিতর্কেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বস্তি মমতার তৃণমূলের

শিবনাথ দাস: অবিভক্ত তৃণমূলের নাম ও নির্বাচনী প্রতীক সাময়িকভাবে হাতছাড়া হলেও দলীয় তহবিলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে বড়সড় স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। নির্বাচন কমিশনের সাম্প্রতিক অন্তর্বর্তী নির্দেশের প্রেক্ষিতে তৃণমূলের অ্যাকাউন্ট পরিচালনার ওপর নতুন করে কোনও বিধিনিষেধ চাপাল না কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পূর্ববর্তী নির্দেশই বহাল রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী বছর ২৯ জানুয়ারি পর্যন্ত কোর্ট নিযুক্ত বিশেষ আধিকারিকের মাধ্যমেই ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করতে…

‘পুরনো মিথ্যা মামলায় ফাঁসানো’, জেলবন্দি কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে স্ত্রী

শ্রীতমা ব্যানার্জী :: নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে এ বার সামনে এল এক অন্য ছবি। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান জেলবন্দি। আর তাঁর হয়ে ভোটের ময়দানে নামলেন স্ত্রী অর্পিতা প্রধান। ভিডিয়োবার্তায় নন্দীগ্রামের মানুষের কাছে স্বামীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তাঁর গ্রেফতারি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।মিলন প্রধানকে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন পর্বের পুরনো মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, প্রমাণ লোপাট, অনধিকার প্রবেশ এবং অস্ত্র আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি…

‘বিরোধী না থাকলে গণতন্ত্রের ভারসাম্য থাকে না’, শমীক

শ্রীতমা ব্যানার্জী : রাজ্যে জোড়া বিধানসভা উপনির্বাচন ঘিরে যখন প্রার্থী প্রত্যাহার, প্রচার থেকে সরে দাঁড়ানো এবং রাজনৈতিক চাপানউতোর নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে, তখনই ‘বিরোধীশূন্য’ পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, গণতন্ত্রে বিরোধী শক্তির অস্তিত্ব জরুরি; কোনও একটি দলের একচেটিয়া আধিপত্য দীর্ঘস্থায়ী হতে পারে না। নিউ টাউনের একটি অনুষ্ঠানে রবিবার বক্তব্য রাখতে গিয়ে শমীক নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, প্রধান বিরোধী দলের এক…

তৃণমূল থেকে ‘স্বচ্ছ’ মুখ চাই, পুরভোটের আগে কংগ্রেসের দরজা খোলা

হরেকৃষ্ণ মন্ডল :পুরসভা নির্বাচন এখনও ঘোষণা হয়নি। তার আগেই সংগঠনকে মজবুত করার কাজে জোর দিয়েছে কংগ্রেস। নতুন ওয়ার্ড বিন্যাস এবং আসন সংরক্ষণের তালিকা প্রকাশের পর ধূপগুড়ি পুরসভা এলাকায় রাজনৈতিক দলগুলির তৎপরতা বেড়েছে। সেই আবহেই তৃণমূলের ‘স্বচ্ছ ভাবমূর্তির’ নেতা-কর্মীদের নিজেদের দলে আসার আহ্বান জানাল কংগ্রেস।রবিবার ধূপগুড়ি শহরের থানা রোডে কংগ্রেস কার্যালয়ে সাংগঠনিক বৈঠক হয়। সেখানে পুরভোটকে সামনে রেখে ওয়ার্ডভিত্তিক সংগঠন মজবুত করা, বুথস্তরে কর্মীদের সক্রিয় করা এবং নতুন কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা…

বাবার মাথায় আগ্নেয়াস্ত্র, সামনে আতঙ্কিত মেয়ে! বারুইপুরে চাঞ্চল্য

শ্রীতমা ব্যানার্জী :: রাতের অন্ধকারে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা। আচমকাই পথ আটকে দাঁড়াল দুই ব্যক্তি। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্র বার করে তাঁর মাথায় ঠেকানো হয়। আতঙ্কে বাবার সঙ্গে চিৎকার করে ওঠে মেয়েও। চিৎকার শুনে স্থানীয়েরা এগিয়ে আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তেরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের হাড়দহ এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী সিরাজুল চাপড়াশী নিজেকে বিজেপি কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর অভিযোগ, রবিবার রাতে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় নাজিম মোল্লা এবং শফিক ফকির নামে দুই…

মমতাকে হারানোর ব্লুপ্রিন্ট ক্যামাক স্ট্রিটেই, নেতৃত্বে ছিল অভিষেক, দাবি ঋতব্রতর

শিবনাথ দাস: বিধানসভা নির্বাচনে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক জমি ভবানীপুর কেন্দ্রে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের নেপথ্যে দলের সর্বোচ্চ স্তর থেকেই অন্তর্ঘাত চালানো হয়েছিল বলে অভিযোগ উঠল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয় থেকেই মমতা-সহ দলের একাধিক শীর্ষ নেতাকে রাজনৈতিকভাবে খতম করার নীল নকশা তৈরি হয় বলে এক সাক্ষাৎকারে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দল ও প্রশাসনের রাশ এককভাবে নিজের হাতে কুক্ষিগত করতেই এই ভয়াবহ পরিকল্পনা…

জোড়াফুল থেকে ফুটবল, মমতাকে নিশানা করে হিমন্তের তীব্র কটাক্ষ

রাজনন্দিনী ঘোষ : তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্ত ঘিরে বাংলার রাজনীতিতে যখন টানাপড়েন তুঙ্গে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ। পাশাপাশি তৃণমূলের নতুন নির্বাচনী প্রতীক ‘ফুটবল প্লেয়ার’ নিয়েও কটাক্ষ করেছেন তিনি।পশ্চিমবঙ্গ সফর সেরে গুয়াহাটিতে ফিরে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন হিমন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মমতা শেষ হয়ে গিয়েছেন। আর ফিরতে পারবেন না। ওঁকে…

নাগেরবাজারে রাতের পথে আতঙ্ক, তরুণীকে হেনস্থার অভিযোগ

শ্রীতমা ব্যানার্জী :রাতের শহরে ফেরার পথে আতঙ্কের মুখে পড়লেন এক তরুণী ও তাঁর হবু স্বামী। অভিযোগ, নাগেরবাজার থেকে লেকটাউনের দিকে মোটরবাইকে যাওয়ার সময় একদল যুবক তাঁদের পথ আটকান। এরপর শুরু হয় বচসা। অভিযোগ, ওই তরুণীকে শারীরিক ভাবে হেনস্থা করা হয় এবং তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা তাঁর হবু স্বামীকেও মারধর করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে শুক্রবার রাতে, বিশ্বকর্মা পুজোর সময়। তরুণীর অভিযোগ, কয়েক জন যুবক মত্ত অবস্থায় রাস্তা আটকে তাঁদের উদ্দেশে অশালীন মন্তব্য করছিলেন। বাইক সরিয়ে যাওয়ার জন্য বলা হলে পরিস্থিতি আরও…

সাগরে নিম্নচাপ, ফের বৃষ্টির মেঘ দক্ষিণবঙ্গের আকাশে

শ্রীতমা ব্যানার্জী :বর্ষার বিদায়বেলার আকাশে ফের চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ। উত্তর আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বঙ্গোপসাগরের দিকে শক্তি বাড়াতে পারে। আগামী কয়েক দিন তাই আবহাওয়ার গতিপ্রকৃতির উপর কড়া নজর রাখছেন আবহবিদরা।আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপের রূপ নিয়েছে। সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে প্রথমে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ডিপ্রেশনে এবং পরবর্তী সময়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে…

যে মেয়ের কাছে আশ্রয়, তার হাতেই মার! অসুস্থ বাবাকে নির্যাতনের অভিযোগ হাবড়ায়

রাজনন্দিনী ঘোষ :জীবন সায়াহ্নে এসে নিজেরই মেয়ের হাতে মার খাওয়ার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের। কখনও চুলের মুঠি ধরে টান, কখনও পিঠে ঘুষি, আবার কখনও মাটিতে ফেলে লাথি— এমনই দৃশ্য ধরা পড়েছে মোবাইল ক্যামেরায়। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসে হাবড়া পুলিশ। ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, ওই প্রৌঢ় অসুস্থ। তাঁর দেখভালের জন্য বিবাহিতা মেয়ে তাঁকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু…

দরজা ভিতর থেকে বন্ধ, পিটিএসের শৌচাগারে কমান্ডোর মৃত্যু

শ্রীতমা ব্যানার্জী : সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল কলকাতা পুলিশের পুলিশ ট্রেনিং স্কুলে। কিন্তু শনিবার সকালেই আচমকা বদলে গেল ছবিটা। কমান্ডো ব্যারাকের একটি শৌচাগারের দরজা বেশ কিছুক্ষণ ধরে ভিতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া নেই। সন্দেহ বাড়তেই সহকর্মীরা দরজা ভেঙে ভিতরে ঢোকেন। আর সেখানেই মিলল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম দীপক তামাং (৪৯)। তিনি কালিম্পং জেলার সাত মাইল এলাকার বাসিন্দা ছিলেন এবং বেশ কয়েক বছর ধরে কলকাতা পুলিশের কমান্ডো বাহিনীতে কর্মরত ছিলেন। সহকর্মীদের কাছে তিনি দক্ষ ও অভিজ্ঞ পুলিশকর্মী…

বিদ্যুৎ নেই, জেনারেটরও বিকল! মোমবাতির আলোয় হাওড়া হাসপাতালে চিকিৎসা

শ্রীতমা ব্যানার্জী : হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট। তার উপর বিকল জেনারেটর। ফলে শনিবার সন্ধ্যায় কার্যত অন্ধকারে ডুবে গেল হাওড়ার ঘুসুড়ির টিএল জয়সওয়াল হাসপাতাল। ব্যাহত হল হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা পরিষেবা। জরুরি বিভাগ-সহ বিভিন্ন ওয়ার্ডে আলো না থাকায় সমস্যায় পড়েন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী ও তাঁদের পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মোমবাতি এবং মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় চিকিৎসা পরিষেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ আচমকাই লোডশেডিং…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper