Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজ্য

ধর্ষণ অভিযোগের নেপথ্যে তোলাবাজির ছক? গ্রেফতার তরুণী

রাজনন্দিনী ঘোষ :ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। সেই অভিযোগের তদন্তে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন ৩১ বছরের এক তরুণী। পুলিশ সূত্রে দাবি, অতীতে একাধিক ব্যক্তিকে একই ধরনের অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেছিলেন তিনি। সাম্প্রতিক ঘটনায় এক দন্ত চিকিৎসককে ঘিরে ওঠা অভিযোগের তদন্ত করতে গিয়ে ওই তরুণীর বিরুদ্ধে একাধিক তথ্য সামনে এসেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তোষপুরের বাসিন্দা ওই তরুণীর নাম রাগেশ্রী গোপ। পঞ্চসায়র থানার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি,…

উপনির্বাচনী কৌশলের ভুল নিয়ে দলের অন্দরে কুণাল

শিবনাথ দাস: নির্বাচন কমিশন মূল প্রতীক স্থগিত করার পর উপনির্বাচনে দলীয় রণকৌশল নির্ধারণে নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে এবার তৃণমূলের অন্দর থেকেই তীব্র আত্মসমালোচনার সুর প্রকাশ্যে এল। রেজিনগরের প্রার্থী রবিউল ইসলামের মনোনয়ন প্রত্যাহারের ইঙ্গিত এবং পরবর্তী সময়ে অবস্থান বদলের নাটকীয়তার মাঝেই সমাজমাধ্যমে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। যদিও কয়েক ঘণ্টার মধ্যে তিনি সেই পোস্টটি মুছে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি ভাগ করে নেন, কিন্তু ততক্ষণে রাজনৈতিক মহলে তাঁর বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়ে…

শালবনী জমি দুর্নীতিতে সুমিতের মুখে অভিষেকের নাম

শিবনাথ দাস: পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি হস্তান্তর কেলেঙ্কারিতে সিআইডি হেফাজতে থাকা ধৃত সুমিত রায়ের বয়ানকে ঘিরে রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হল। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৮০ ধারায় লিপিবদ্ধ জবানবন্দিতে সুমিত দাবি করেছেন, তিনি নিজের ইচ্ছায় কোনও আর্থিক লেনদেন করেননি। বরং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ দলীয় কোষাধ্যক্ষের সরাসরি নির্দেশ মেনেই বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা দিয়েছিলেন। আট দিনের তদন্ত হেফাজতের জিজ্ঞাসাবাদে এই তথ্য…

ডামাডোলের আবহে মমতার নেতৃত্বের প্রশংসায় সায়নী

শিবনাথ দাস: আসন্ন উপনির্বাচনের প্রাক্কালে শাসকদলের চূড়ান্ত রাজনৈতিক সংকটের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের অকুণ্ঠ প্রশংসা করলেন সায়নী ঘোষ। নির্বাচন কমিশনের নির্দেশে ঐতিহাসিক জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়া, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার এবং পরবর্তীতে সমর্থিত কংগ্রেস প্রার্থীর গ্রেপ্তারি নিয়ে রাজ্য রাজনীতি যখন প্রবল আলোড়িত, ঠিক সেই সময়েই সায়নীর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত উঁচু মানের নেত্রী, যিনি রাজনৈতিক জীবনের বহু…

নাটকীয় মোড়ে মমতার আশ্বাসে লড়াইয়ে রবিউল

শিবনাথ দাস: নন্দীগ্রামের পর রেজিনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে শনিবার দিনভর চরম রাজনৈতিক টানাপোড়েন ও নাটকীয় পরিস্থিতি তৈরি হল। দলের প্রতীক হাতছাড়া হওয়া এবং কর্মী-সমর্থকদের উপর ক্রমাগত চাপের অভিযোগ তুলে সকালে মনোনয়ন প্রত্যাহারের স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের প্রার্থী রবিউল ইসলাম। তবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দলনেত্রীর সরাসরি হস্তক্ষেপে নিজের অবস্থান থেকে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে তিনি জানিয়ে দিলেন, ভোটের ময়দান ছেড়ে তিনি পালাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আশ্বাস ও নির্দেশের উপর আস্থা রেখে…

জোড়াফুল স্থগিতের পর ঋতব্রত-শুভেন্দুকে নিশানা কল্যাণের

শিবনাথ দাস: কমিশনের নির্দেশে মূল নাম ও দলীয় প্রতীক স্থগিত হওয়ার পর রাজনৈতিক মহলে বিরোধীদের বিরুদ্ধে সরাসরি সুর চড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে দলের দুই গোষ্ঠীকে ভিন্ন নাম ও নতুন নির্বাচনী প্রতীক নিয়ে ময়দানে নামতে হচ্ছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণবাবু তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর দাবি, শাসকদলের নেতা-কর্মীদের নিশানা করে গ্রেপ্তারি করানোর উদ্দেশ্যে একটি তালিকা প্রস্তুত করে শুভেন্দু অধিকারীর হাতে তুলে…

নাম-প্রতীক নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ মমতা

শিবনাথ দাস: নির্বাচন কমিশনের সাম্প্রতিক নজিরবিহীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন ৬ অক্টোবরের উপনির্বাচনের ঠিক আগে তৃণমূলের দলীয় নাম ও ঐতিহাসিক ‘জোড়াফুল’ প্রতীক সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধেই এই আইনি পদক্ষেপ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের তরফে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং মূল ‘জোড়াফুল’ প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে শুক্রবার রাতে শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলাটি দায়ের করা হয়। সূত্রের খবর, এই মামলায়…

মমতার মেয়াদ উত্তীর্ণ দাবি করে সরব সুকান্ত

শিবনাথ দাস: রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন উপনির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। শনিবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আয়োজিত ‘রোজগার মেলা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক হিংসা ও ভয়ের বাতাবরণ তৈরির অভিযোগ তোলেন। সুকান্তবাবুর বক্তব্য, অতীতে বিধানসভা নির্বাচনের পর ভবানীপুরে বিজেপির কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং বিরোধীদের উপরে ক্রমাগত ভীতি প্রদর্শন করা হয়েছে। বিজেপি চাইলে পাল্টা তৃণমূলের সব কার্যালয়…

রেজিনগরে শেষ মুহূর্তে বদল সিদ্ধান্ত, লড়াইয়ে থাকছেন রবিউল

রাজনন্দিনী ঘোষ : মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের রেজিনগর উপনির্বাচনের প্রার্থী রবিউল আলম চৌধুরী। শনিবার সকালে মনোনয়ন প্রত্যাহারের কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের অবস্থান বদলের কথা জানান তিনি। ফলে রেজিনগর উপনির্বাচনে তাঁর প্রার্থিতা আপাতত বহাল থাকছে।শনিবার ছিল উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিউল জানান, নতুন নির্বাচনী প্রতীক অল্প সময়ের মধ্যে ভোটারদের কাছে পরিচিত করানো কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি…

নন্দীগ্রামের পর রেজিনগরেও সরে দাঁড়ানোর ঘোষণা, মমতার প্রার্থী রবিউলের

রাজনন্দিনী ঘোষ :নন্দীগ্রামের পর এবার রেজিনগরেও উপনির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।রেজিনগর বিধানসভা উপনির্বাচনে মমতা-শিবিরের প্রার্থী ছিলেন প্রাক্তন বিধায়ক রবিউল আলম চৌধুরী। স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।এর আগে শুক্রবার নন্দীগ্রামে মমতা-শিবিরের প্রার্থী সঞ্চিতা দে মনোনয়ন প্রত্যাহার করেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেস…

নবান্নে শুভেন্দু সমীপে নন্দীগ্রাম বিধানসভায় মমতার শিবিরের প্রার্থী সঞ্চিতা 

শিবনাথ দাস: নন্দীগ্রামের মাটি বরাবরই বাংলার রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণকে চিহ্নিত করেছে। দেড় দশক আগে যে জনপদ রাজ্য রাজনীতির ক্ষমতার অলিন্দে পালাবদলের সোপান তৈরি করেছিল, আজ সেই নন্দীগ্রাম থেকেই যেন নতুন এক রাজনৈতিক বাস্তবতার সূচনা হচ্ছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থীর নবান্নে গিয়ে রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার ঘটনাটি নিছক কোনও সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বাংলার পরিবর্তিত শাসনব্যবস্থা ও জনমানসের নতুন আস্থার প্রতীক। যে প্রশাসনিক ভবনের…

প্রতীক খুইয়ে দেওয়ালে পিঠ, অবশেষে দম্ভ ভাঙল মমতার

শিবনাথ দাস: সাধের জোড়াফুল হাতছাড়া, দলীয় নামটুকু ব্যবহারের অধিকারও ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। নিজের হাতে তৈরি গোটা সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ার পর রাজনৈতিক অস্তিত্ব যখন তলানিতে, ঠিক তখনই অহমিকা বিসর্জন দিয়ে সুর নরম করতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথাকথিত 'গোদি মিডিয়া'কে বয়কটের যে গর্জন তিনি এতদিন ধরে দেখিয়ে আসছিলেন, চরম সংকটের মুখে দাঁড়িয়ে সেই ফাঁপা প্রতিজ্ঞা ধূলিসাৎ হয়ে গেল। রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে বাধ্য হয়ে অবশেষে সেই সংবাদমাধ্যমেরই শরণাপন্ন হতে হচ্ছে কালীঘাটের দলনেত্রীকে, যাদের দিকে এতদিন…

মমতার সভায় হাইকোর্টের সিলমোহর, কিন্তু জমায়েতে কড়া শর্ত!

শ্রীতমা ব্যানার্জী :: শ্রীরামপুর কোর্ট ময়দানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে। তবে জমায়েতের ক্ষেত্রে আদালত ১,০০০ জনের সীমা বেঁধে দিয়েছে।কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ২,০০০ জনের জমায়েতের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু মাঠের আয়তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে রাজ্য আপত্তি জানায়। রাজ্যের বক্তব্য ছিল, নিরাপত্তার জন্য জায়গা ছেড়ে দিলে অতিরিক্ত ভিড়ের ক্ষেত্রে পরিস্থিতি সামলানো কঠিন…

নন্দীগ্রাম-রেজিনগর ভোটের আগে ‘জোড়াফুল’ নিয়ে বড় বৈঠক কমিশনে

শ্রীতমা ব্যানার্জী : পশ্চিমবঙ্গে আসন্ন দুই উপনির্বাচনকে ঘিরে নতুন করে সামনে এল তৃণমূলের নির্বাচনী প্রতীক সংক্রান্ত জটিলতা। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে দুই শিবির। সূত্রের খবর, বৃহস্পতিবার এই বিষয়েই দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছে নির্বাচন কমিশন। বৈঠকের পর প্রতীক সংক্রান্ত কোনও অন্তর্বর্তী নির্দেশ আসতে পারে বলে জানা যাচ্ছে। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে এবং রেজিনগর মুর্শিদাবাদে। এই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই…

মায়ের আগমন-প্রস্থানের বাহন কী? জেনে নিন এর প্রভাব

শ্রীতমা ব্যানার্জী :শারদোৎসবের অপেক্ষায় এখন থেকেই উৎসবের আবহ তৈরি হতে শুরু করেছে। ২০২৬ সালে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে। আর ২০ অক্টোবর পালিত হবে বিজয়া দশমী। এই বছর দেবী দুর্গার আগমন ও গমনের বাহন নিয়েও রয়েছে বিশেষ তাৎপর্য। এবছর হাতিতে চড়ে মর্ত্যে আগমন করবেন মা দুর্গা। প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষীয় ব্যাখ্যায় দেবীর হাতিতে আগমনকে সুখ-সমৃদ্ধি, শান্তি এবং অতিবৃষ্টির ইঙ্গিত হিসেবে দেখা হয়। তবে দেবীর বিদায়ের বাহন ভিন্ন। ২০২৬ সালে মা দুর্গার নৌকায় চড়ে গমন হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রচলিত ব্যাখ্যায় এই বাহনকে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper