AB Live News
“শুভেন্দুই আমার অভিভাবক”,এবার কি নন্দীগ্রামের ময়দানে চন্দ্রনাথের মা?
শ্রীতমা ব্যানার্জী : নন্দীগ্রামের রাজনীতিতে ফের জল্পনার নতুন ঢেউ। আসন্ন উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে উঠে আসছে এক আবেগঘন নাম—হাসি রানী রথ, প্রয়াত চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী ও আপ্তসহায়ক। তাঁর মায়ের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।তবে এই সম্ভাব্য প্রার্থীপদকে ঘিরে রাজনীতির অঙ্কের পাশাপাশি জড়িয়ে রয়েছে এক মায়ের গভীর ব্যক্তিগত বেদনার গল্প। বড় ছেলেকে হারানোর পর যে শূন্যতা তাঁর জীবনে তৈরি হয়েছিল, সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী—হাসি…
