Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“বাঁচতে থানায় ঢুকলাম!”,হামলার অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন কুণাল

0 32,656

শ্রীতমা ব্যানার্জী ::উত্তরপাড়ার পর বেলেঘাটা। পর পর দু’দিন গাড়িতে হামলার অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়াল কুণাল ঘোষকে ঘিরে। শনিবার উত্তরপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে তাঁর গাড়িতে ইট, ডিম ও লাঠি নিয়ে হামলার অভিযোগ উঠেছিল। একদিনের ব্যবধানেই রবিবার নিজের বিধানসভা এলাকা বেলেঘাটায় ফের তাঁর গাড়ি ঘিরে হামলার অভিযোগ সামনে এসেছে। কুণাল ঘোষের অভিযোগ, বেলেঘাটায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বাইকে করে একদল লোক তাঁর গাড়িকে অনুসরণ করে। পরে গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হয় বলে তাঁর দাবি। হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙার পাশাপাশি হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ করেছেন তিনি। পরিস্থিতি বুঝে কোনওরকমে গাড়ি নিয়ে নারকেলডাঙা থানায় আশ্রয় নেন বলে জানিয়েছেন বেলেঘাটার বিধায়ক। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কুণাল বলেন, “আমি বাঁচতে নারকেলডাঙা থানায় ঢুকেছি।” তাঁর দাবি, বেলেঘাটা থেকেই তাঁকে অনুসরণ করা হচ্ছিল। হামলার নেপথ্যে বিজেপির লোকজন রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি বিধায়ক সজল ঘোষ ঘটনার নিন্দা করলেও দলের যোগ থাকার অভিযোগ খারিজ করেছেন।এর আগে শনিবার উত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করেও তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল। তাঁর দাবি ছিল, গাড়ির কাচ ভাঙার পাশাপাশি তাঁকে গাড়ি থেকে টেনে বের করার চেষ্টা করা হয়। ঘটনায় শরীরেও আঘাত লাগে বলে জানিয়েছিলেন তিনি। পরে সেই ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়ে ভবানী ভবনে গিয়ে পুলিশকর্তাদের কাছে অভিযোগ জানানোর চেষ্টা করেন কুণাল। সেখানে ঢোকা নিয়েও পুলিশের সঙ্গে তাঁর বচসা হয়।পর পর দু’দিনের এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। কুণাল ঘোষ ইতিমধ্যেই ঘটনাগুলিকে প্রাণনাশের চেষ্টার সঙ্গে যুক্ত করে অভিযোগ তুলেছেন। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, এই হামলার সঙ্গে তাদের কোনও যোগ নেই। ফলে অভিযোগ-পাল্টা অভিযোগে আরও উত্তপ্ত হয়েছে বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। এখন নজর থাকবে, পর পর দুই ঘটনার তদন্তে পুলিশ কী তথ্য সামনে আনে এবং হামলার অভিযোগের পিছনে প্রকৃতপক্ষে কারা ছিল, তা কতটা স্পষ্ট হয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper