AB Live News
পুজোর আগেই চা শ্রমিকদের মুখে হাসি! ২০% বোনাসে বড় স্বস্তি উত্তরবঙ্গের বাগানে
শ্রীতমা ব্যানার্জী : উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিকদের জন্য বড় স্বস্তির খবর। পুজোর আগে চা শ্রমিকদের বোনাস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। রাজ্যের তরফে উত্তরবঙ্গের চা-বাগানগুলিতে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।জানা গিয়েছে, উত্তরবঙ্গ জোনের অতিরিক্ত শ্রম কমিশনারের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, উত্তরবঙ্গের চা-বাগানগুলিকে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে। ৫ অক্টোবরের মধ্যে বোনাস মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ দুর্গাপুজো ও অন্যান্য উৎসবের…
