Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দলের অস্বস্তি বাড়িয়ে শুভেন্দু-প্রশস্তি! তৃণমূল বিধায়কের মন্তব্যে তোলপাড়

0 5,488,021

শ্রীতমা ব্যানার্জী : রাজনৈতিক মঞ্চে সাধারণত যে দৃশ্য খুব একটা দেখা যায় না, এবার সেই ছবিই সামনে এল মালদহের রতুয়ায়। নিজের দলের সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। শুধু প্রশংসাই নয়, শুভেন্দুকে ‘সবার মুখ্যমন্ত্রী’ বলেও মন্তব্য করলেন তিনি। তাঁর এমন বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। রতুয়ার ভাঙনকবলিত এলাকায় গিয়ে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বিধায়ক সমর মুখোপাধ্যায়। বিলাইমারি ও মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের ভাঙনদুর্গত পশ্চিম রতনপুর এলাকায় গিয়ে ত্রাণও বিলি করেন তিনি। সেই সময়েই শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রকাশ্যে নিজের অবস্থান জানান তৃণমূল বিধায়ক। সমর মুখোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে শুভেন্দুর নেতৃত্বের প্রশংসা। এমনকী তাঁকে ‘শ্রীকৃষ্ণের অবতার’ বলেও উল্লেখ করেন তিনি। গীতার শ্লোক উদ্ধৃত করে শুভেন্দুর রাজনৈতিক ভূমিকার ব্যাখ্যা দিতে দেখা যায় তাঁকে। তাঁর কথায়, শুভেন্দুই প্রকৃত মুখ্যমন্ত্রী এবং তিনি কোনও নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর নয়—সবার মুখ্যমন্ত্রী। তবে এখানেই থামেননি রতুয়ার বিধায়ক। গঙ্গার ভাঙন এবং বাঁধ নির্মাণের প্রসঙ্গ তুলে আগের সরকারগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, বছরের পর বছর দুর্বল ও অবৈজ্ঞানিকভাবে বাঁধ তৈরির কারণে ভাঙনের সমস্যা থেকে মানুষ রেহাই পাচ্ছেন না। বাঁধ নির্মাণকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।একইসঙ্গে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন সমর। ফলে তৃণমূল বিধায়কের মুখে বিজেপির মুখ্যমন্ত্রীর এমন প্রকাশ্য প্রশংসা এবং নিজের দলের সরকারের সমালোচনা—দুই মিলিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে রাজ্যের রাজনীতিতে যখন দলবদল, নেতৃত্বের সমীকরণ এবং শাসক-বিরোধী শিবিরের টানাপোড়েন নিয়ে প্রতিনিয়ত আলোচনা চলছে, তখন রতুয়ার এই মন্তব্যের আলাদা তাৎপর্য রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে সমর মুখোপাধ্যায়ের এই বক্তব্য তাঁর ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান, নাকি এর পিছনে বৃহত্তর কোনও বার্তা রয়েছে—তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper