Khabor Ekhon
নন্দীগ্রামের পর রেজিনগরেও সরে দাঁড়ানোর ঘোষণা, মমতার প্রার্থী রবিউলের
রাজনন্দিনী ঘোষ :নন্দীগ্রামের পর এবার রেজিনগরেও উপনির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।রেজিনগর বিধানসভা উপনির্বাচনে মমতা-শিবিরের প্রার্থী ছিলেন প্রাক্তন বিধায়ক রবিউল আলম চৌধুরী। স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।এর আগে শুক্রবার নন্দীগ্রামে মমতা-শিবিরের প্রার্থী সঞ্চিতা দে মনোনয়ন প্রত্যাহার করেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করলেও রেজিনগর নিয়ে তখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্ত। দুই গোষ্ঠীকেই উপনির্বাচনের জন্য পৃথক নাম ও প্রতীক দেওয়া হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যে নতুন পরিচয় ও প্রতীক নিয়ে প্রচারে নামার বিষয়টি নিয়েও স্থানীয় স্তরে আলোচনা তৈরি হয়েছিল।৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। গণনা হবে ৯ অক্টোবর। রেজিনগরে রবিউলের সরে দাঁড়ানোর ঘোষণায় উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

