Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নন্দীগ্রাম-রেজিনগর ভোটের আগে ‘জোড়াফুল’ নিয়ে বড় বৈঠক কমিশনে

0 2,017

শ্রীতমা ব্যানার্জী : পশ্চিমবঙ্গে আসন্ন দুই উপনির্বাচনকে ঘিরে নতুন করে সামনে এল তৃণমূলের নির্বাচনী প্রতীক সংক্রান্ত জটিলতা। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে দুই শিবির। সূত্রের খবর, বৃহস্পতিবার এই বিষয়েই দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছে নির্বাচন কমিশন। বৈঠকের পর প্রতীক সংক্রান্ত কোনও অন্তর্বর্তী নির্দেশ আসতে পারে বলে জানা যাচ্ছে। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে এবং রেজিনগর মুর্শিদাবাদে। এই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কিন্তু তৃণমূলের দুই পক্ষের মধ্যে প্রতীক নিয়ে জটিলতা থাকায় কোন প্রতীকে তারা নির্বাচনে লড়বে, তা এখনও স্পষ্ট নয়।প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টেও বিচারাধীন। সেই কারণে এই পর্যায়ে নির্বাচন কমিশন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নাও নিতে পারে। তবে ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারের ক্ষেত্রে সাময়িক কোনও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্রের দাবি।সেক্ষেত্রে দুই পক্ষকেই বিকল্প প্রতীক বেছে নিতে হতে পারে। যদিও কমিশনের বৈঠকের পরই বিষয়টি আরও স্পষ্ট হবে। এখন নজর নির্বাচন কমিশনের বৈঠকের দিকে। উপনির্বাচনের আগে প্রতীক নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, সেটাই রাজনৈতিক মহলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper