Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কাশ্মীরে ফের এনকাউন্টার! উধমপুরে নিকেশ ২ জঙ্গি

0 5,448

শ্রীতমা ব্যানার্জী :: রাত বাড়তেই ঘন জঙ্গলের মধ্যে শুরু হয় গুলির লড়াই। অন্ধকার, দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেই জঙ্গিদের খোঁজে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। শেষ পর্যন্ত অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনা।জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার মাজালতা এলাকার ব্রাত্তল অঞ্চলে এই অভিযান চালানো হয়। সেনা সূত্রে খবর, ১৬ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর মেলে। এরপর সেনার হোয়াইট নাইট কর্পস, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে অভিযান শুরু করে।অভিযান চলাকালীন নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। প্রতিকূল আবহাওয়া, দুর্গম ভূখণ্ড এবং কম দৃশ্যমানতার মধ্যেও অভিযান চালিয়ে দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয় বলে সেনার তরফে জানানো হয়েছে।ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। তবে নিহতদের পরিচয় এবং তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তা এখনও নিশ্চিত করা হয়নি। পরিচয় ও যোগসূত্র খতিয়ে দেখতে তদন্ত চলছে।দুই জঙ্গি নিহত হওয়ার পরেও অভিযান পুরোপুরি শেষ হয়নি। এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে ব্যাপক তল্লাশি ও চিরুনি অভিযান চালানো হচ্ছে। অতিরিক্ত নিরাপত্তাবাহিনীও এলাকায় মোতায়েন করা হয়েছে। নিরাপত্তাবাহিনীর তরফে জানানো হয়েছে, সম্ভাব্য কোনও হুমকি যাতে বাদ না যায়, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকায় নজরদারি ও তল্লাশি অব্যাহত থাকবে। ফলে উধমপুরের জঙ্গলে এখনও জারি রয়েছে কড়া নিরাপত্তা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper