Khabor Ekhon
আরজি করে প্রমাণ লোপাট বিতর্ক, স্বাস্থ্যসচিবের অপসারণের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
শিবনাথ দাস : আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে এবার এক নজিরবিহীন মোড় নিল। ঘটনাস্থল সংলগ্ন সেমিনার কক্ষ ও শৌচালয় তড়িঘড়ি ভাঙচুর এবং সংস্কারের নেপথ্যে তৎকালীন স্বাস্থ্যকর্তাদের ভূমিকা নিয়ে নড়েচড়ে বসল প্রশাসন। খোদ স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে ওঠা প্রমাণ লোপাট ও গাফিলতির অভিযোগ খতিয়ে দেখার কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ঘটনাস্থলে নির্মাণকাজের নির্দেশ যদি সত্যিই স্বাস্থ্যসচিব দিয়ে থাকেন এবং তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণিত…
