Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

দেশবিরোধী শক্তির মদতদাতা মমতার গতিবিধিতে কেন্দ্রীয় নজরদারি চান শুভেন্দু

শিবনাথ দাস : জাতীয় রাজনীতিতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে সামনে রেখে বিরোধী দলগুলির তৎপরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই রাজনৈতিক আবহের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তীব্র চাপানউতোর শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। বামপন্থী নেতা এম এ বেবির সঙ্গে সমন্বয়ের পর মমতার এই রাজধানী যাত্রার প্রস্তুতিকে চরম ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-র কাছে প্রাক্তন…

গ্রেফতারের পর বড় স্বস্তি, হাইকোর্টে অন্তর্বর্তী জামিন মিলন প্রধানের

শ্রীতমা ব্যানার্জী : ভোটের ময়দানে নামার আগেই আইনি জটিলতায় গ্রেফতার হয়েছিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। সেই মামলাতেই এবার সাময়িক স্বস্তি পেলেন তিনি। হাইকোর্টের নির্দেশে আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন মিলন প্রধান।আদালতের নির্দেশ অনুযায়ী, ২১ অক্টোবর তাঁকে আত্মসমর্পণ করতে হবে। মোট ছ’টি মামলায় তাঁকে এই অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে আপাতত জেলের বাইরে থেকেই উপনির্বাচনের লড়াইয়ে থাকতে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।   একটি মামলাকে কেন্দ্র করেই মিলন প্রধানকে পুলিশ গ্রেফতার…

“দুর্গাপুজোর ‘পাস’ ঘিরে কোটি-কাণ্ড? সাতসকালে ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি

শ্রীতমা ব্যানার্জী ::দুর্গাপুজোর উৎসবের আবহ যখন শহরজুড়ে ধীরে ধীরে জমে উঠছে, ঠিক তখনই কলকাতায় তদন্তকারী সংস্থার অভিযানে নতুন চাঞ্চল্য। মঙ্গলবার সকালে প্রাক্তন মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেনের কসবা, হাইল্যান্ড পার্ক ও হিন্দুস্তান পার্কের ঠিকানায় তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি । তাঁর আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চলছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কলকাতার মোট ১০টি জায়গায় এই অভিযান চলছে বলে জানিয়েছে।অভিযোগের কেন্দ্রে রয়েছে ‘মাস আর্ট’ নামে একটি সংস্থা। ২০২২ সালে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের নেতৃত্বে…

রেজিনগরে বিধায়ক হুমায়ুন কবীরের তিন সহযোগী গ্রেপ্তার

শিবনাথ দাস : রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ঠিক মুখে এবং রাজনৈতিক প্রচারের উত্তেজনার মধ্যেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের তিন ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীকে গ্রেপ্তার করল জেলা পুলিশ। ধৃতদের নাম আনারুল হক, রমেশ শেখ এবং নুরুল হক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান চালায় জেলা পুলিশের একটি বড় দল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের বাড়ি থেকে পাকড়াও করা হয়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দাবি, ধৃত তিন জনের বিরুদ্ধেই দীর্ঘ দিন ধরে…

উপনির্বাচনের আগের দিনেই এসআইআর মামলার চূড়ান্ত শুনানি

শিবনাথ দাস : পশ্চিমবঙ্গের অত্যন্ত স্পর্শকাতর দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ঠিক চব্বিশ ঘণ্টা আগে দেশের শীর্ষ আদালতে অনুষ্ঠিত হতে চলেছে বহু চর্চিত এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি। আগামী ৬ অক্টোবর রাজ্যের দুটি কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ভোটগ্রহণের সংবেদনশীলতা ও ভোটারদের চূড়ান্ত তালিকার বিষয়টি মাথায় রেখে মামলার শুনানির দিন কিছুটা এগিয়ে আনার আর্জি জানিয়েছিলেন মামলাকারীদের পক্ষের আইনজীবী। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে…

নিরাপত্তা পুনর্বিবেচনার আর্জি নিয়ে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

শিবনাথ দাস : নিজের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা সামগ্রিক ভাবে পুনর্বিবেচনা এবং প্রয়োজনীয় সুরক্ষা বলয় পুনঃস্থাপনের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তাঁর নিরাপত্তা কাটছাঁট করা হয়েছিল বলে অভিযোগ। অতীতে তিনি জেড প্লাস ক্যাটাগরির সর্বোচ্চ নিরাপত্তা পেতেন, যেখানে কনভয়, এসকর্ট এবং প্রশিক্ষিত কমান্ডোদের সার্বক্ষণিক পাহারা মজুত থাকত। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে সেই বিশেষ সুরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ…

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে চার মাসের ডেডলাইন, কমিশনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

শ্রীতমা ব্যানার্জী :: তৃণমূল কংগ্রেসের নাম ও চিরপরিচিত ‘জোড়া ঘাসফুল’ প্রতীক ঘিরে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা এবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে মেটানোর নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের বক্তব্য ও প্রমাণ গ্রহণের প্রক্রিয়া শেষ করে চার মাসের মধ্যে এই বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে।প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনা। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রথম চার সপ্তাহের মধ্যে দু’পক্ষকে হলফনামা ও…

“বাঁচতে থানায় ঢুকলাম!”,হামলার অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন কুণাল

শ্রীতমা ব্যানার্জী ::উত্তরপাড়ার পর বেলেঘাটা। পর পর দু’দিন গাড়িতে হামলার অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়াল কুণাল ঘোষকে ঘিরে। শনিবার উত্তরপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে তাঁর গাড়িতে ইট, ডিম ও লাঠি নিয়ে হামলার অভিযোগ উঠেছিল। একদিনের ব্যবধানেই রবিবার নিজের বিধানসভা এলাকা বেলেঘাটায় ফের তাঁর গাড়ি ঘিরে হামলার অভিযোগ সামনে এসেছে। কুণাল ঘোষের অভিযোগ, বেলেঘাটায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বাইকে করে একদল লোক তাঁর গাড়িকে অনুসরণ করে। পরে গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হয় বলে তাঁর দাবি। হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙার…

জেড-প্লাস বহাল, তবু সরল বাড়ির সামনের অতিরিক্ত নিরাপত্তা ঘেরাটোপ!

শ্রীতমা ব্যানার্জী :: বদলে গেল ছবিটা। কলকাতার হরিশ মুখার্জি রোডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দীর্ঘদিনের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় কাটছাঁট করা হল। সরানো হয়েছে পুলিশ কিয়স্ক, ব্যারিকেড-সহ একাধিক অতিরিক্ত পরিকাঠামো। একই সঙ্গে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরের অতিরিক্ত পুলিশ মোতায়েনও প্রত্যাহার করা হয়েছে বলে খবর। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অভিষেকের বাড়ির বাইরে আগে ছিল স্ক্যানার, ডোর-ফ্রেম মেটাল ডিটেক্টর, সিসিটিভি ক্যামেরা, ব্যারিকেড এবং পুলিশ কিয়স্ক।…

ডিম-পাথরের হামলায় কুণালের গাড়ির কাচ চুরমার!

শ্রীতমা ব্যানার্জী :: ফের উত্তপ্ত বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল হুগলিতে। শনিবার তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। হামলায় গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। ঘটনার একটি ভিডিয়োও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি উত্তেজিত জনতা কুণাল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। গাড়ির দিকে ডিম ও পাথর ছোড়ার পাশাপাশি ‘কুণাল ঘোষ গো ব্যাক’ স্লোগানও দিতে শোনা যায়। পরিস্থিতি সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত কলকাতার দিকে ফিরে আসেন…

নন্দীগ্রাম ভোটে বড় স্বস্তি, মিলন প্রধানকে লড়ার সুযোগ হাইকোর্টের

শ্রীতমা ব্যানার্জী :: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে আইনি জটিলতায় বড়সড় মোড়। কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ভোটে লড়ার সুযোগ দিতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি ২০০৭ সালের একটি মামলায় তাঁর বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে আদালত।মিলনকে ২০০৭ সালের নন্দীগ্রাম-কেঁজুরি পর্বের একাধিক পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছিল। ১৮ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতারের পর আরও কয়েকটি মামলায় তাঁকে ‘গ্রেফতার দেখানো’ হয়। এর মধ্যে কেঁজুরি থানার ২০০৭ সালের একটি মামলায় নিম্ন আদালত তাঁকে ৭ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে…

ভোরের আগে বাড়িতে পুলিশ, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

শ্রীতমা ব্যানার্জী :: ভোররাতে বাড়িতে পুলিশ। তারপরই গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। শুক্রবার খড়্গপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে ডেবরা থানায় নিয়ে যাওয়া হয়। এদিনই মেদিনীপুর জেলা আদালতে তাঁকে পেশ করার কথা। অজিত মাইতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের তদন্ত চলছিল বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, দলের পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছিল। সেই অভিযোগের তদন্তেই তাঁর গ্রেফতারি বলে জানা গিয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তথ্য এখনও পুলিশের তরফে প্রকাশ্যে আসেনি।২০২১ সালের বিধানসভা…

নভেম্বরের শেষেই পুরভোট? সামনে এল সম্ভাব্য দিনক্ষণ!

শ্রীতমা ব্যানার্জী :: রাজ্যে পুরসভা নির্বাচন ঘিরে তৎপরতা ক্রমেই বাড়ছে। বিভিন্ন পুরসভায় ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে ভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, নভেম্বরের ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে পুরসভাগুলিতে ভোট হতে পারে। তবে এই দিনক্ষণ এখনও সরকারি ভাবে চূড়ান্ত ঘোষণা হয়নি। রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমে নির্বাচন বকেয়া রয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট জেলাগুলিকে ওয়ার্ড সংক্রান্ত প্রয়োজনীয় কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাস, সংরক্ষিত আসনের তালিকা…

৫ রাজ্যের ভোটে বিজেপির ৫২৯ কোটি, বাংলাতেই খরচ অর্ধেকের বেশি

শ্রীতমা ব্যানার্জী ::২০২৬ সালের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে প্রচারে বিপুল অর্থ ব্যয় করেছে বিজেপি। নির্বাচন সংক্রান্ত হিসাব অনুযায়ী, পাঁচ রাজ্যে দলটির মোট নির্বাচনী খরচ প্রায় ৫২৯ কোটি টাকা। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই খরচ হয়েছে অর্ধেকেরও বেশি অর্থ।হিসাব বলছে, পাঁচ রাজ্যের মধ্যে বাংলার নির্বাচনী প্রচারেই বিজেপির ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ৫৪ শতাংশ। অর্থাৎ, অন্য চার রাজ্য মিলিয়ে যে অর্থ খরচ হয়েছে, তার তুলনায় বাংলার পিছনে দলের ব্যয় ছিল উল্লেখযোগ্য ভাবে বেশি। বাংলায় দীর্ঘ ও জোরদার নির্বাচনী প্রচার চালিয়েছিল বিজেপি। বড় সভা,…

এনসিপিআই হোয়াটসঅ্যাপ গ্রুপের অনেক স্ক্রিনশট ও তথ্য আমার কাছে আছে: কুণাল ঘোষ

শিবনাথ দাস : দলত্যাগী সাংসদদের ভবিষ্যৎ এবং নতুন রাজনৈতিক দলের গতিবিধি ঘিরে রাজ্য রাজনীতিতে এক নয়া ও চমকপ্রদ মোড় উপস্থিত হল। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বুধবার এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, দলত্যাগী সাংসদরা যে নতুন দলে যোগদান করেছেন, সেই দলের অন্যতম প্রধান হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁকেও বেশ কিছুদিন আগে সদস্য হিসেবে যুক্ত করে নেওয়া হয়েছে। সাংবাদিকদের সামনে নিজের মোবাইল ফোনের স্ক্রিন খুলে তিনি সেই গ্রুপ এবং তার বার্তা আদানপ্রদানের নানা তথ্য প্রমাণ হিসেবে তুলে ধরেন। তাঁর এই ঘোষণায় শাসক ও বিরোধী উভয় শিবিরের রাজনৈতিক মহলেই…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper